কিছু ছবি সময়কে থামিয়ে দিতে পারে। আবার কিছু ছবি চোখের সামনে তুলে ধরে সময়ের দীর্ঘ পথচলা। একই মানুষ, একই হাসি, হাতে একটি ব্যাট। শুধু মাঝখানে পেরিয়ে গেছে ৪৯টি বছর।
ছবির বাঁ পাশে ছোট্ট একটি ছেলে। কোঁকড়া চুল, মুখে দুষ্টুমিভরা হাসি। হাতে ক্রিকেট ব্যাট। ছবিটা সাদা-কালো। ডান পাশের ছবিতে সেই একই মানুষ। চুলে বয়সের ছাপ, মুখে পরিণত মানুষের হাসি। পরনে নীল শার্ট আর জিনস। হাতে সেই ক্রিকেট ব্যাট। দাঁড়ানোর ভঙ্গিটাও প্রায় একই।
দুই ছবিতে একজনই, শচীন টেন্ডুলকার। ক্রিকেটের এক বিস্ময়কর সময়ের নাম। ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন হিন্দিতে একটি বাক্য, যার বাংলা মানে, ‘প্রথম থেকেই ব্যাটের সঙ্গে সম্পর্ক। ৪৯ বছর পরও সে আমার সঙ্গেই আছে!’
টেন্ডুলকারের যে প্রেমের বয়স ৪৯ বছর

কী অদ্ভুত সুন্দর একটা কথা! একটি ব্যাট। একটি শিশুর স্বপ্ন। আর সেই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে একদিন বিশ্বজয়।
১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম শচীন টেন্ডুলকারের। ছোটবেলায় হাতে ব্যাট তুলে নেওয়ার সময় কি জানতেন, একদিন এই ব্যাটই তাঁকে নিয়ে যাবে ক্রিকেটের সর্বোচ্চ আসনে? কে জানত, যে ছেলেটি একদিন ব্যাট হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসছিল, সেই ছেলেই একসময় হয়ে উঠবেন কোটি মানুষের আনন্দ-বেদনার সঙ্গী!
ভারতের হয়ে ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন টেন্ডুলকার। করেছেন ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। জিতেছেন বিশ্বকাপ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সম্মানিত খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। কিন্তু টেন্ডুলকারের গল্প কি শুধুই রান, রেকর্ড আর ট্রফির? মোটেই নয়।
ভারতের কোটি কোটি মানুষের কাছে টেন্ডুলকার ছিলেন আবেগের অন্য নাম। তাঁর সেঞ্চুরিতে উৎসব হয়েছে, আউট হলে নেমে এসেছে বিষণ্নতা। টেলিভিশনের সামনে বসে থাকা অসংখ্য মানুষ অপেক্ষা করেছেন তাঁর ব্যাটিং দেখার জন্য। কত ম্যাচ জিতিয়েছেন ভারতকে, হয়ে উঠেছেন কত কোটি মানুষের প্রেরণা!
ক্রিকেটের এই মানুষটির জীবনে ব্যাটের সঙ্গে সম্পর্কটা তাই কখনোই শুধু পেশার ছিল না। ছিল ভালোবাসার। ৪৯ বছর পরের ছবিটি যেন সেই ভালোবাসারই দলিল।
হঠাৎ করে চার বছর বয়সে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার একটা উপলক্ষ অবশ্য আন্দাজ করা যায়। ১৯৮৯ সালের এই দিনেই ব্যাট হাতে ভারতের হয়ে প্রথম মাঠে নেমেছিলেন টেন্ডুলকার!

Source - www.prothomalo.com ↗