দেশের ভেতরে ও বাইরে থেকে পতিত ফ্যাসিবাদী শক্তি অরাজকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি। তারা গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজি করছে।
রোববার (১৫ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সড়ক-মহাসড়ক ও রেলপথে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে-বাইরে থেকে অরাজকতা সৃষ্টি করছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দণ্ড হয়েছে। তিনি দেশে ফিরে এলে সেই দণ্ড কার্যকর হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের মালিকানাধীন তৈরি পোশাকশিল্পেও অরাজকতা চলছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের
পতনের পরও গোপনে নাশকতা করছে ফ্যাসিবাদী শক্তি: রিজভী

স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না।
Source - www.bd24live.com ↗