দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে চলচ্চিত্র অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিবাদ আবার ফিরে এলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।