ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানিতে নতুন শর্ত আসছে। ২০২৮ সাল নাগাদ প্রতিটি পোশাকের সঙ্গে একটি ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ প্রয়োজন হতে পারে। সেখানে পণ্যটি কোথায়, কী দিয়ে এবং কীভাবে তৈরি সেসব তথ্যের উল্লেখ থাকবে। এমন বাস্তবতায় কারখানাগুলোকে এখনই প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।