দিনাজপুরের ঘোড়াঘাটে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।