এনএসআইয়ের গোপন তথ্য ও সহযোগিতায় পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে ছয় দালালকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।