চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দলটির নেতাদের নানা বার্তাও পাঠাতেন তিনি। তাঁর বিরুদ্ধে করা মামলাটির এজাহারে এসব অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে তাঁর পাঠানো কয়েকটি বার্তার বিবরণও মামলার এজাহারে তুলে ধরা হয়েছে।
গতকাল শনিবার রাতে চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহাংগীর আলম চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার তারপাশা এলাকায়। তিনি ২৮তম বিসিএস মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন।
গ্রেপ্তারের আগে শনিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী।
‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপার

যেসব বার্তা পাঠাতেন
মামলার এজাহারে বলা হয়েছে, ৮ নভেম্বর রাতে নিজের ব্যক্তিগত মুঠোফোনের হোয়াটসঅ্যাপ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক পলাতক নেতাকে বার্তা পাঠান পুলিশ সুপার জাহাংগীর আলম। রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে একটি বার্তায় লেখা হয়েছে—‘স্যার, আপনার জন্য শুভকামনা। ইনশা আল্লাহ, ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। ভালো থাকবেন স্যার।’
—মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ।মুঠোফোনে তাঁর পাঠানো দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।একই দিন রাত ৯টা ৫৭ মিনিটে আরেকটি বার্তা পাঠান জাহাংগীর আলম। ওই বার্তায় লেখা হয়, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার, শুভ কামনা। রক্তের শেষ বিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার, ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে।’
ওই বার্তায় আরও বলা হয়, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’
মামলার অভিযোগে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তা জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সাংবিধানিক শাসনব্যবস্থার পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য ও ডিজিটাল আলামত পাওয়া গেছে।
কীভাবে এসব বার্তার তথ্য উদ্ঘাটিত হলো, জানতে চাইলে ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে তাঁর মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে।এজাহারে বলা হয়, জাহাংগীর আলম টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কিংবা তাঁদের মদদদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তাঁদের সহায়তায় বর্তমান সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে যুক্ত রয়েছেন।
বাদীর অভিযোগ, সরকারি কর্মকর্তা হয়েও জাহাংগীর আলম সরকারবিরোধী প্রচারণা ও রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছেন।
চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগমুঠোফোন জব্দের পর রাষ্ট্রদ্রোহ মামলা
মামলার নথি অনুযায়ী,জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার জন্য প্রথমে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়। অনুমোদন পাওয়ার পর গতকাল শনিবার রাতে পাঁচলাইশ মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখে পুলিশ।
মোহাম্মদ জাহাংগীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। তিনি দাবি করেন, ‘আমার স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।’ আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের কাছে এ দাবি করেন মাসুমা আক্তার।
জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, ‘মুঠোফোনে তাঁর পাঠানো দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’
আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, এসপি জাহাংগীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন।
পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কীভাবে এসব বার্তার তথ্য উদ্ঘাটিত হলো, জানতে চাইলে ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে তাঁর মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।
চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতেচার দিনের রিমান্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর আজ বেলা তিনটার দিকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয় গ্রেপ্তার জাহাংগীর আলমকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জাহাংগীরের রিমান্ডের জন্য সাত দিনের সময় চেয়ে আবেদন করেন।
শুনানি শেষে জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আলালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া আদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে সম্প্রতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Source - www.prothomalo.com ↗