Bangladesh · 2026-11-15 17:39:04

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু ও ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
আজ রোববার ইউজিসিতে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই আলোচনা হয়। এ ছাড়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে ভর্তির আসন পূরণ এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করার লক্ষ্য সামনে রেখে গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ জন্য ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও ভর্তিপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভায় অংশ নেন। পরে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় উপাচার্যরা জানান, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রতিবছর প্রায় এক লাখ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ও বিষয় পরিবর্তনপ্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় চার মাস সময় লাগে। এতে আসন পূরণে জটিলতা তৈরি হয় ও শিক্ষা কার্যক্রম শুরু করতে দেরি হয়।
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়েসভায় গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর যাবতীয় সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার আহ্বান জানান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন ও পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। শুধু সমস্যা তুলে ধরলে হবে না, সমাধানের পথও বের করতে হবে। এ জন্য উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দিতে বলেন তিনি। গবেষণার জন্য পৃথক অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ইউজিসি সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে নাইউজিসি চেয়ারম্যান বলেন, শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের ওপর গুরুত্ব না দিয়ে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণায় মনোযোগ দিতে হবে।
সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী

Source - www.prothomalo.com ↗