সৌদি আরব ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইয়েমেনের ইরানপন্থী হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে থাকা সৌদি আরবের জন্য ট্রাম্পের এমন মন্তব্য অবমাননাকর হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
স্টিফেন এ স্মিথকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প দম্ভোক্তি করে বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে তিনি মাত্র তিন দিনে ইরানকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু নিজেদের দুর্বলতার কারণে সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ তাঁকে এমনটা না করার অনুরোধ জানিয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প দম্ভোক্তি করে বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে তিনি মাত্র তিন দিনে ইরানকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু নিজেদের দুর্বলতার কারণে সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ তাঁকে এমনটা না করার অনুরোধ জানিয়েছে।ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের (ইরানকে) শেষ করে দিতে চাই, তবে এক দিনেই তাদের (জ্বালানি) খাতে আঘাত হানতে পারি। তাদের জ্বালানিব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনে তাদের সেতুগুলো ধ্বংস হবে, আর এক দিনে তাদের উৎপাদন সক্ষমতা গুঁড়িয়ে যাবে। প্রতিটি খাতের জন্য এক দিন করে আমার মাত্র তিন দিন সময় লাগবে।’
সৌদি আরব ‘ভেঙে পড়ছে’: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, “আপাতত পরিস্থিতি যেমন আছে, দয়া করে তেমনই থাকতে দিন।” কারণ, তারা ভেঙে পড়ছে।’
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আপনি যদি ওদের দিকে তাকান, তবে দেখবেন, ওরা সবাই এ অপেক্ষার সময়কেই (স্থিতাবস্থা) বেশি পছন্দ করছে।’
‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, “আপাতত পরিস্থিতি যেমন আছে, দয়া করে তেমনই থাকতে দিন।” কারণ, তারা ভেঙে পড়ছে।’উপসাগরীয় দেশগুলোর ওপর, বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন বড়াই করার ঘটনা এটিই প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে সৌদি আরব।
গত মার্চে ইরানের বিরুদ্ধে যুদ্ধ যখন তুঙ্গে ছিল, তখন ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (মোহাম্মদ বিন সালমান) ভাবেননি, এমন কিছু ঘটবে। তিনি ভাবেননি, তাঁকে আমার তোষামোদ করতে হবে। তিনি ভেবেছিলেন, আমিও ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টদের মতোই একজন হব। কিন্তু এখন তাঁকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প‘বিশাল বিনিয়োগকারী’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় পাল্টা–ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় ছোট দেশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌদি আরব শুরুতে বড় ধাক্কা এড়াতে পেরেছিল। তবে এর পর থেকেই দেশটি ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।
গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে যায়। ফলে ইয়েমেনে এখন তীব্র লড়াই চলছে।
হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে তেল নির্ভরতাবহির্ভূত অর্থনীতির প্রসারে আয়োজিত গুরুত্বপূর্ণ সম্মেলনগুলো বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যাহত হচ্ছে দেশটির জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রম।
সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্পউপসাগরীয় দেশগুলোর ওপর যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে ট্রাম্পের এ মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষকই একমত। তবে চলতি সপ্তাহেই ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর ভোগান্তি নিয়ে তৈরি হওয়া উদ্বেগ উড়িয়ে দিয়েছেন।
ট্রাম্প উল্লেখ করেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ বিনিয়োগ করেছে। গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ঐতিহাসিক এই চুক্তির আকার প্রায় ২ হাজার ৪০০ কোটি (২৪ বিলিয়ন) ডলারে পৌঁছাতে পারে।
উপসাগরীয় দেশগুলোর ওপর, বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন বড়াই করার ঘটনা এটিই প্রথম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিজেদের নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে আসছে সৌদি আরব।উপসাগরীয় দেশগুলো প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের দেশে বিশাল বিনিয়োগকারী। তারা আমাদের দেশে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে। আমরা যাদের সুরক্ষা দিতে এখানে রয়েছি তারা চায়, আমি এখন যেভাবে কাজ করছি, সেভাবেই চালিয়ে যাই।’
হুতিদের হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী। রিয়াদ, সৌদি আরব, ৮ অক্টোবরট্রাম্প প্রশাসন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ আবার শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে হরমুজ প্রণালি অবরোধ করার মাধ্যমে দেশটির অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে একমাত্র যে তেল নিয়মিত বের হতে পারছে না, তা হলো ইরানের তেল। ইরানের ওপর অর্থনৈতিক চাপ এতটাই বিধ্বংসী যে প্রেসিডেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছেন...বড় ধরনের সামরিক অভিযানের আর কোনো প্রয়োজন নেই।’
কুশনারের ফোনে নজরদারি—সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহুকে ঘিরে গোপন লেনদেনের চাঞ্চল্যকর তথ্যসৌদি আরবে যা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

Source - www.prothomalo.com ↗