রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ১৮ হাজার ৬৪৫ টাকায়। আজ রোববার সকালে দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
পাবনার ঈশ্বরদী এলাকার জেলে পিমা হালদারের জালে পাঙাশ মাছটি ধরা পড়ে। জেলে ও স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে পিমা হালদার কয়েকজন সঙ্গীকে নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে নামেন। ফেরিঘাটের উজানে নদীতে চাপ জাল ফেলে অপেক্ষা করতে থাকেন তাঁরা। একপর্যায়ে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে নৌকায় নেওয়ার পর দেখতে পান, এতে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়েছে।
পদ্মার সাড়ে ১৭ কেজির পাঙাশ বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের ইউসুফ মোল্লার আড়তে নিয়ে আসেন জেলেরা। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন প্রায় ১৭ কেজি ৫০০ গ্রাম। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা।
পদ্মার ২৪ কেজির কাতলা মাছ ৬০ হাজার টাকায় বিক্রি এদিকে আজ বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নিলামে ওঠে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। মুন্সিগঞ্জের মাওয়া ঘাট এলাকার জেলে সাগর হালদার মাছটি শিকার করেন। তিনি প্রায় তিন মাস ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরছেন। আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে কুশাহাটা এলাকায় তাঁর চাপ জালে মাছটি ধরা পড়ে। পরে নিলামে মাছটি কিনে নেন চান্দু মোল্লা।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা দুপুরে বলেন, সকালে ইউসুফ মোল্লার আড়তে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি নিলামে তোলা হয়। তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কেনেন। পরে মাছটি বিক্রির জন্য নিজের আড়তে নিয়ে রাখেন। সামান্য লাভ পেলেই অন্যত্র বিক্রি করবেন।
চান্দু মোল্লা আরও বলেন, রেজাউল মণ্ডলের আড়ত থেকে ১১ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতলা মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ১৮ হাজার ৮০ টাকায় কেনেন। পরে ঢাকার এক পরিচিত বড় ব্যবসায়ীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মাছটি বিক্রি করেন। ওই ব্যবসায়ী প্রতি কেজিতে ৫০ টাকা লাভ দিয়ে মাছটি কিনেছেন। পরে দুপুরেই ক্রেতার দেওয়া ঠিকানায় মাছটি পাঠিয়ে দেন তিনি।

Source - www.prothomalo.com ↗