Bangladesh · 2026-11-15 16:33:04

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

বাংলাদেশের বিদায়ে টিকিটের দামে ধস, ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়
যে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে ২০০ টাকায়। তা–ও আবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের টিকিট!
স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। তারই প্রভাব পড়েছে টিকিটের দামে। ১৭ নভেম্বর ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে এখন গ্যালারির টিকিট মিলছে মাত্র ২০০ টাকায়।
টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ ফাইনালের গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে কমানোর পরও টিকিটের দাম ছিল ৮০০ টাকা।
গতকাল পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের টিকিটের দাম কমেছে চার গুণ। তবু ফাইনালে দর্শক কতটা হবে, সে শঙ্কা থাকছেই।
বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের গ্যালারি ছিল দর্শকে ভরা। প্রায় ২২ হাজার আসনের জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন।
হারের হতাশায় এভাবেই ভেঙে পড়েন হামজারাআজ রোববার বিকেলে জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়ে সাফ ফাইনালের তেমন কোনো আঁচ পাওয়া যায়নি। গতকাল গ্যালারিতে বসে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা তরিকুল ইসলামের কথাতেও ফুটে উঠেছে বাস্তবতা। স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ নেই, এখন আর ফাইনাল দেখে কী করব? আমাদের সাফ শেষ।’
সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিনশ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে।
বাংলাদেশের বিদায়ের সঙ্গে যেন ফিকে হয়ে গেছে ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও। এখন ২০০ টাকার টিকিটেও গ্যালারি কতটা ভরে, সেটিই দেখার বিষয়।
ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ ঝাড়লেন জামাল, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

Source - www.prothomalo.com ↗