Bangladesh · 2026-11-15 17:38:25

তালায় বাল্যবিয়ের ঘটনায় বর ও কনের পিতাকে কারাদণ্ড ও জরিমানা

তালায় বাল্যবিয়ের ঘটনায় বর ও কনের পিতাকে কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে দেওয়ায় বর ও কনের পিতাকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করাছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদরের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আলোকে এ দণ্ড প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫), কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া শেখ সুমন (৩৬)। ​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ে আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খবরপেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বর ও তার
আত্নীয়রা। পরে ঘটনাটি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ​জান্নাতুল আফরোজ স্বর্ণা জানায়, সমাজে বাল্যবিয়ে রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗