রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথে লুকিয়ে আনা ডিম আকৃতির চারটি সোনার বলের মতো বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ওই ব্যক্তির অন্তর্বাসের কাপড়েও সোনার পেস্ট মাখানো ছিল। সব মিলিয়ে প্রায় এক কেজি সোনাসদৃশ বস্তু উদ্ধার করা হয় যার প্রাথমিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।