জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে শুরু থেকেই বিপাকে বাংলাদেশ। কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট হারানোর পর একে একে ফিরেছেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।