দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে দৃঢ়তার পরিচয় দিচ্ছেন তাওহীদ হৃদয়। তানজিদ তামিমের সঙ্গে ৯৯ রানের জুটি গড়ার পর মুশফিকুর রহিম দ্রুত ফিরলেও লিটন দাসকে নিয়ে দলের হাল ধরেছেন এই ডানহাতি ব্যাটার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরেকটি অর্ধশতক। টেস্টে টানা তিন ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন হৃদয়।