সাবেক ওসি-এসআই’র বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ও সাবেক উপ-পরিদর্শক (এসআই) আরিফের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবি, ব্যক্তিগত গাড়ি বেআইনিভাবে আটক এবং পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
Source - www.risingbd.com ↗