সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের পক্ষে লড়াইরত বাহিনী জানিয়েছে, তারা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির ওপর নজর রাখা যায় এমন একটি এলাকা থেকে সরে আসছে। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ ইরানপন্থী হুথিদের হাতে চলে যাচ্ছে। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।