Bangladesh · 2026-11-15 19:51:43

ফরাসি কবিতার বিস্মৃত নক্ষত্র আনা দ্য নোয়াই

ফরাসি কবিতার বিস্মৃত নক্ষত্র আনা দ্য নোয়াই
ফরাসি কবি আনা দ্য নোয়াইয়ের জন্মের দেড় শ বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ নভেম্বর। ১৮৭৬ সালের এই দিনে প্যারিসে জন্মেছিলেন আনা এলিজাবেথ দ্য ব্রাঙ্কোভান, যিনি পরে আনা দ্য নোয়াই নামে পরিচিত হন।
বেল এপোক। ইউরোপে, বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে ১৮৭১ সাল থেকে ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগপর্যন্ত সময় ‘বেল এপোক’ হিসেবে চিহ্নিত; যার আক্ষরিক অর্থ ‘সুন্দর সময়’। সময়টি ছিল ইউরোপের শিল্প, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য, সংগীত ও সংস্কৃতির অসাধারণ বিকাশের। ইমপ্রেশনিজমের বিচ্ছুরণ, প্রতীকবাদের উত্থান ও আধুনিক শিল্পচিন্তার নানা পরীক্ষা-নিরীক্ষায় কালপর্বটি ছিল গুরুত্বপূর্ণ। মোনে, রেনোয়া, দেগা, তুলুজ-লোত্রেকের মতো শিল্পীরা আলোচিত হন। মার্সেল প্রুস্ত, আনাতোল ফ্রাঁস, আন্দ্রে জিদসহ বহু লেখক স্বমহিমায় খ্যাত হন। স্থাপত্যে ‘আর্ট নুভো’ শিল্পধারার প্রকাশ ঘটে। স্থাপত্য, অলংকরণ ও নকশায় আসে নতুনত্ব। বিদ্যুৎ, টেলিফোন, চলচ্চিত্র, মোটরগাড়ি ও বিমানপ্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনে। নগরজীবনে আসে আমূল পরিবর্তন। প্যারিস হয়ে ওঠে শিল্পী, লেখক, সংগীতজ্ঞ ও বুদ্ধিজীবীদের আন্তর্জাতিক মিলনকেন্দ্র।
অবশ্য ফ্রাঙ্কো-প্রুশীয় যুদ্ধের অবসান থেকে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা পর্যন্ত ঝলমলে সেই সময়ের ‘আলো’ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবন সমানভাবে আলোকিত করেনি। শ্রমিকদের দুর্দশা, শ্রেণিবৈষম্য, ঔপনিবেশিক বিস্তার ও রাজনৈতিক উত্তেজনাও ছিল সেই সময়ের বাস্তবতা। যদিও এসব নিয়ে আলোচনা অনেকটাই কম, অস্বস্তিকর বিষয়গুলো অনেকটা আড়ালে ঠেলে দিয়ে ‘বেল এপোক’-এর গরিমাই সগৌরবে তুলে ধরা হয়।
বহুবর্ণিল সেই সময়ের অন্যতম আলোচিত একটি নাম, আনা দ্য নোয়াই।
আনা দ্য নোয়াই, ১৯২২২.
কবিরা কখনো কখনো এমন উপলব্ধির জানালা খুলে দেন, যার ভেতর দিয়ে প্রকৃতি দৃশ্য হিসেবে নয়, জীবন্ত সত্তা হয়ে ধরা দেয়; প্রেম নিছক উত্তুঙ্গ অনুভূতি নয়, অস্তিত্বের গভীর উদ্যাপন; আর মৃত্যু জীবনের বিপরীত কোনো প্রান্ত নয়, অনিবার্য ছায়া। ফরাসি কবি আনা দ্য নোয়াই ছিলেন তেমনই এক কবি। তাঁর কবিতায় প্রকৃতি কথা বলে, প্রেম আলোড়ন তোলে, জীবন ধরা দেয় তার সব উচ্ছ্বাস নিয়ে। আবার সেই জীবনের ভেতরে নিঃশব্দে ঘনিয়ে আসে বিষাদ, মৃত্যুচেতনা।
আনা দ্য নোয়াইয়ের জন্মের দেড় শ বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ নভেম্বর। ১৮৭৬ সালের এই দিনে প্যারিসে জন্মেছিলেন আনা এলিজাবেথ দ্য ব্রাঙ্কোভান, যিনি পরে আনা দ্য নোয়াই নামে পরিচিত হন। বাবা ছিলেন রোমানীয় রাজপরিবারের সদস্য, মা গ্রিক বংশোদ্ভূত। শৈশব কেটেছে প্যারিসের অভিজাত মহলে; জেনেভা হ্রদের তীরবর্তী প্রকৃতির সান্নিধ্যে। সম্ভবত এ দুই ভিন্ন অভিজ্ঞতাই তাঁর কবিতায় একদিকে নাগরিক সংবেদনশীলতা, অন্যদিকে প্রকৃতির প্রতি গভীর মুগ্ধতার ভিত রচেছিল।আনা দ্য নোয়াইয়ের জন্মের দেড় শ বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ নভেম্বর। ১৮৭৬ সালের এই দিনে প্যারিসে জন্মেছিলেন আনা এলিজাবেথ দ্য ব্রাঙ্কোভান, যিনি পরে আনা দ্য নোয়াই নামে পরিচিত হন। বাবা ছিলেন রোমানীয় রাজপরিবারের সদস্য, মা গ্রিক বংশোদ্ভূত। শৈশব কেটেছে প্যারিসের অভিজাত মহলে; জেনেভা হ্রদের তীরবর্তী প্রকৃতির সান্নিধ্যে। সম্ভবত এ দুই ভিন্ন অভিজ্ঞতাই তাঁর কবিতায় একদিকে নাগরিক সংবেদনশীলতা, অন্যদিকে প্রকৃতির প্রতি গভীর মুগ্ধতার ভিত রচেছিল।
শৈশবে বাবাকে হারানোর পর ভিক্টর হুগোর কবিতা তাঁর মনে গভীর ছাপ ফেলে। পারিবারিক পরিমণ্ডলে গড়ে ওঠে সাহিত্যবোধ। মা ছিলেন দক্ষ পিয়ানোবাদক। সংগীত, সাহিত্য ও শিল্পকলার প্রতি পারিবারিক অনুরাগ তাঁকে তৈরি করেছিল বহুমাত্রিক সৃজনশীল মানুষ হিসেবে।
১৯১৩ সালে স্পেনীয় চিত্রশিল্পী ইগ্নাসিও জুলোয়াগার আঁকা ফরাসি কবি আনা দ্য নোয়াইয়ের (১৫ নভেম্বর ১৮৭৬ – ৩০ এপ্রিল ১৯৩৩) প্রতিকৃতি৩.
১৮৯৭ সালে কাউন্ট ম্যাথিউ দ্য নোয়াইকে বিয়ে করার পর তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘দ্য নোয়াই’। ১৯০১ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘Le Cœur innombrable’ (অগণন হৃদয়)। বইটি প্রকাশের পরই ফরাসি সাহিত্যজগতে সাড়া পড়ে যায়। প্রকৃতির সৌন্দর্য, প্রেমের উচ্ছ্বাস, জীবনের আনন্দ ও অনুভূতির বহুমাত্রিক প্রকাশ পাঠককে মুগ্ধ করে। ফরাসি একাডেমির পক্ষ থেকে ‘প্রি গ্র্যাঁ ফ্রোমঁতোঁ-ম্যুর’ পুরস্কার পাওয়া কাব্যগ্রন্থটির একটি কবিতার নাম ‘La Vie profonde’ (গভীর জীবন)। এতে প্রকৃতির সঙ্গে মানুষের একাত্মতার যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা তাঁর কাব্যদর্শনের পরিচায়ক। কবি লিখেছেন, ‘প্রকৃতির মাঝে বেঁচে থাকা মানববৃক্ষের মতো/ ঘন পাতার বিস্তারের মতো ছড়িয়ে দেওয়া সব আকাঙ্ক্ষা।’
জীবনের শেষ পর্বে আনার কবিতার সুর বদলে যায়। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা তাঁকে অনেকটা ঘরবন্দী করে ফেলে। মা ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে হারানোর পর তাঁর কবিতায় মৃত্যুচেতনা আরও প্রবল হয়ে ওঠে। ১৯২৭ সালে প্রকাশিত L’Honneur de souffrir কাব্যগ্রন্থে সেই বেদনার গভীর প্রকাশ দেখা যায়। যে কবি একসময় জীবনের উচ্ছ্বাস ও প্রকৃতির সৌন্দর্যকে উদ্যাপন করেছিলেন, তাঁর শেষ দিকের কবিতায় তা যেন মৃত্যুর প্রলম্বিত ছায়ায় ঢাকা পড়ে।এ যেন প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা ঘুচিয়ে দেওয়ার আহ্বান। মানুষ এখানে দূরের কোনো দর্শক নয়; প্রকৃতির অংশ। কবিতায় কবি আনন্দ ও বেদনাকে পাশাপাশি রেখে জীবনের পূর্ণতা খুঁজেছেন। তাঁর কাছে জীবন মানে শুধু সুখ নয়, দুঃখকেও গভীরভাবে অনুভব করার ক্ষমতা।
১৯১৩ সালে হাঙ্গেরীয় চিত্রশিল্পী ফিলিপ দে লাসলোর আঁকা ফরাসি কবি আনা দ্য নোয়াইয়ের প্রতিকৃতি। সূত্র: উইকিপিডিয়াআনার কবিতার আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য প্রকৃতির সূক্ষ্ম ও সংবেদনশীল বর্ণনা। ‘Le Jardin et la Maison’ (বাগান ও বাড়ি) কবিতায় সন্ধ্যার শান্ত, স্নিগ্ধ মুহূর্তকে কী যে শৈল্পিক নিপুণতায় এঁকেছেন, শুরুর দুই পঙ্ক্তিতেই পাঠকের মন তার রং-সুবাসে মাখামাখি হয়! ‘এই তো সেই ক্ষণ, যখন মাঠ, গাছ আর ফুলেরা/ মৃদু বিষণ্ন মিষ্টি বাতাসে ছড়িয়ে দেয় তাদের সুবাস।’
১৯০২ সালে প্রকাশিত হয় L’Ombre des jours, ১৯০৭ সালে Les Éblouissements এবং ১৯১৩ সালে Les Vivants et les Morts কাব্যগ্রন্থ। তাঁর ভাষা ছিল আবেগময়, ইন্দ্রিয়গ্রাহ্য ও সংগীতধর্মী। প্রকৃতির রং, আলো, ঋতু, ফুল, বৃক্ষ, হাওয়া—সবকিছুই তাঁর কবিতায় যেন মানুষের অনুভূতির সঙ্গে মিশে যায়। গ্রিক পুরাণের দেবতাদের মতো তাঁর কবিতাও অনেক সময় উদ্দাম, ইন্দ্রিয়পরায়ণ ও প্রাণোচ্ছল। আবার সেই উচ্ছ্বাসের নিচে প্রবহমান থেকেছে বিষাদের এক অন্তঃসলিলা।
আনার সাহিত্যিক পরিমণ্ডলে যাতায়াত ছিল মার্সেল প্রুস্ত, জ্যঁ ককতো, কোলেত, আন্দ্রে জিদসহ সমকালীন বহু বিশিষ্ট লেখক ও শিল্পীর। তাঁর সাহিত্যিক খ্যাতি ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়েছিল।
৪.
তবে তাঁর কবিতাপথের যাত্রা পুরোপুরি মসৃণ ছিল না। নারী লেখক হিসেবে তাঁকে সমালোচনা ও পক্ষপাতের মুখোমুখি হতে হয়েছে। তবু নিজের প্রতিভা ও স্বতন্ত্র কাব্যভাষার জোরে তিনি সমকালীন সাহিত্যজগতে অসাধারণ মর্যাদা অর্জন করেন। ১৯২১ সালে ফরাসি একাডেমি তাঁর সামগ্রিক সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘গ্রঁ প্রি দ্য লিতেরাত্যুর’ প্রদান করে। তিনি হন বেলজিয়ামের রয়্যাল একাডেমি অব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের প্রথম নারী সদস্য। ১৯৩১ সালে ফ্রান্সের লেজিয়ঁ দনর সম্মানের ‘কমান্ডার’ মর্যাদাও লাভ করেন।
জীবনের শেষ পর্বে আনার কবিতার সুর বদলে যায়। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা তাঁকে অনেকটা ঘরবন্দী করে ফেলে। মা ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে হারানোর পর তাঁর কবিতায় মৃত্যুচেতনা আরও প্রবল হয়ে ওঠে। ১৯২৭ সালে প্রকাশিত L’Honneur de souffrir কাব্যগ্রন্থে সেই বেদনার গভীর প্রকাশ দেখা যায়। যে কবি একসময় জীবনের উচ্ছ্বাস ও প্রকৃতির সৌন্দর্যকে উদ্যাপন করেছিলেন, তাঁর শেষ দিকের কবিতায় তা যেন মৃত্যুর প্রলম্বিত ছায়ায় ঢাকা পড়ে।
আনা দ্য নোয়াইয়ের জন্মশতবর্ষে ফরাসি ডাক বিভাগ থেকে প্রকাশিত ডাকটিকিট।১৯৩৩ সালের ৩০ এপ্রিল প্যারিসে মারা যান আনা। সময়ের সঙ্গে সঙ্গে সাহিত্যিক আলোচনায় তিনি অনেকটা আড়ালে চলে গেছেন। আধুনিকতাবাদী কবিতার উত্থান, সাহিত্য-ইতিহাসে নারী লেখকদের অবদানের যথাযথ মূল্যায়ন না হওয়া—এসব কারণ তাঁর উপস্থিতিকে ক্রমে ম্লান করে দিয়েছে বলে মনে করা হয়।
আনা দ্য নোয়াইয়ের ১৫০তম জন্মবার্ষিকী তাই কেবল একজন কবিকে স্মরণ করার উপলক্ষ নয়; বরং সময়ের আড়ালে পড়ে যাওয়া এক সৃজনশীল কণ্ঠকে নতুন করে আবিষ্কারের সুযোগ। তাঁর কবিতা আমাদের মনে করিয়ে দেয়, জীবন যত ক্ষণস্থায়ীই হোক, তার সৌন্দর্য উদ্যাপনের আকাঙ্ক্ষা ফুরিয়ে যায় না। ফুল ঝরে যাবে জেনেও ফোটে, মানুষের হৃদয়ও তেমনি হারানোর আশঙ্কা পাশে ঠেলে ভালোবাসে, স্বপ্ন দেখে, কবিতা লেখে। আনা দ্য নোয়াইয়ের কবিতার অন্তর্গত সৌন্দর্য এই চিরন্তন মানবিক সত্যেরই অনন্য প্রকাশ।
হাসান ইমাম: কবি, সাংবাদিক

Source - www.prothomalo.com ↗