২০২৬ সালের এইচএসসি সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ রোববার (১৫ নভেম্বর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানিবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৬। বর্ধিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদনএদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন (সময়সূচি) অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। সকালে হবে এ পরীক্ষা। আর ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

*রুটিন দেখুন এখানে
Source - www.prothomalo.com ↗