চলতি অর্থবছরের প্রথম চার মাস পেরিয়ে গেছে। কিন্তু জুলাই-অক্টোবর সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় তাদের প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা এক টাকাও খরচ করতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫টি প্রকল্পের জন্য চলতি অর্থবছরে ১৮৫ কোটি টাকা বরাদ্দ আছে। চার মাস পার হলেও এক টাকাও খরচ করতে পারেননি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ৯৫৬ কোটি টাকা বরাদ্দ আছে। কিন্তু এখনো কোনো টাকা খরচ হয়নি।
এ ছাড়া গত জুলাই-অক্টোবর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আরও পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১ শতাংশের বেশি টাকা খরচ করতে পারেনি।
এই পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়

আজ রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি জুলাই-অক্টোবর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই চিত্র পাওয়া গেছে।
গত জুলাই-অক্টোবর মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই-অক্টোবর সময় বিবেচনায় গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে সব মিলিয়ে ২০ হাজার ১৫৯ টাকা খরচ হয়েছে। চলতি এডিপির আকার ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকা। এডিপিতে এক হাজারের বেশি প্রকল্প আছে।

Source - www.prothomalo.com ↗