গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী নিয়ে জেলা শহরে প্রবেশ করছেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে ঢুকে আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।
এমন পরিস্থিতিতে ‘হোম মিনিস্ট্রির দায়িত্ব’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’
‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন, জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ

এর আগে আরেকটি পোস্টে দুই মাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চেয়েছিলেন আসিফ মাহমুদ। তাঁর ওই পোস্টের পর পাল্টা পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
Source - www.bd24live.com ↗