Bangladesh · 2026-11-15 21:40:56

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে, আবেদন শুরু এ মাসে

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে, আবেদন শুরু এ মাসে
গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত পরীক্ষার তারিখ ২ জানুয়ারি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।
আজ রোববার ঢাকায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে আজ ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ পরে অবশ্য রাতে ইউজিসি তাদের আগের সংবাদ বিজ্ঞপ্তির ওই অংশ বাদ দিয়ে সংশোধন করে আরেকটি বিজ্ঞপ্তি পাঠায়।
গুচ্ছভুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক মো.আব্দুল লতিফ প্রথম আলোকে বলে, তাঁরা আজ সভায় বসেছিলেন। সভায় মতামত আসে, ২ জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা হবে; যা আগেই সিদ্ধান্ত হয়েছিল। সেটিই বহাল রাখা হয়েছে।
তবে সরকার থেকে কোনো নির্দেশনা এলে সময় পরিবর্তন হতে পারে জানিয়ে উপাচার্য বলেন, এখনো সেই নির্দেশনা আসেনি।
অধ্যাপক আব্দুল লতিফ জানান গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়েএবার কৃষি ও কৃষিপ্রধান ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও ভর্তি কার্যক্রমে অংশ নেবে ৯টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। নতুন প্রতিষ্ঠিত শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার শিক্ষার্থী ভর্তি করা হবে না।
এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে না

Source - www.prothomalo.com ↗