ধনকুবেরদের অনেকের জীবনেই এক অদ্ভুত মিল দেখা যায়। দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে এসে বহু স্ক্যান্ডাল সয়ে, সেটেলমেন্ট বাবদ বিশাল অঙ্কের অর্থ খুইয়ে গিয়েছেন ডিভোর্সে।
অর্থ নাকি অনর্থের মূল। আবার অনেকে বলেন টাকা দিয়ে সুখ কেনা যায় না। তবু এই সুখই যেন সোনার হরিণ ধনী-গরীব সবার কাছেই। অতিরিক্ত অর্থ থাকলে কি আসলেই মানুষ থিতু হওয়ার বদলে একসময় অস্থির হয়ে ওঠে? ধনকুবেরদের অনেকের জীবনেই এক অদ্ভুত মিল দেখা যায়। দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে এসে বহু স্ক্যান্ডাল সয়ে, সেটেলমেন্ট বাবদ বিশাল অঙ্কের অর্থ খুইয়ে গিয়েছেন ডিভোর্সে।
দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে ডিভোর্সে গেলেন কেন

কয়েক দশক একসঙ্গে থাকার পরও এই বিলিয়নিয়ারদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছেদীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এমন কয়েকজন আলোচিত ধনকুবের ও বিশ্বের শীর্ষ ধনীদের কথা বেশ আলোচনায় আসছে সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের বিভিন্ন সম্পর্কের বিষয়ে নানা তথ্য প্রকাশিত হওয়ার পরে। কয়েক দশক একসঙ্গে থাকার পরও এই বিলিয়নিয়ারদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। এখন প্রশ্ন হলো, জেনসেনের ভাগ্যে কী আছে? এদিকে তাঁকে আজ সস্ত্রীক হাত ধরে দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে অনেক সূত্র থেকেই। শেষ বয়সে বহু স্ক্যান্ডাল সয়ে, সেটেলমেন্ট বাবদ বিশাল অঙ্কের অর্থ খুইয়ে বিচ্ছেদে যাওয়া এই অঢেল সম্পদের অধিকারী ব্যক্তিদের জীবনকথা থেকে বোঝার চেষ্টা করি, আসলে এমন কেন হয়!
বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা ২৭ বছর সংসার করার পর ২০২১ সালের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেনবিল ও মেলিন্ডা গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্ডা ২৭ বছর সংসার করার পর ২০২১ সালের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন। তাঁদের বিচ্ছেদের সময় যৌথ সম্পদ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের আনুমানিক ৭৬ বিলিয়ন থেকে ১৩০ বিলিয়ন ডলারের সম্পদ ভাগাভাগির বিষয়টি সামনে আসে। বিল গেটসের অতীত বিবাহবহির্ভূত সম্পর্ক এবং জেফরি এপস্টিনের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়গুলোও এ সময় আলোচনায় আসে।
জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কট
অ্যামাজন গড়ে তোলার সময় থেকেই একসঙ্গে ছিলেন জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কট। ১৯৯৩ সালে বিয়ে করা এই দম্পতি ২৫ বছর সংসার করার পর ২০১৯ সালে বিচ্ছেদের ঘোষণা দেন।
অ্যামাজন গড়ে তোলার সময় থেকেই একসঙ্গে ছিলেন জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটবিচ্ছেদের পর ম্যাকেঞ্জি অ্যামাজনের ৪ শতাংশ শেয়ার পান, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ৩৮ বিলিয়ন ডলার। ইতিহাসের অন্যতম বড় বিবাহবিচ্ছেদজনিত সম্পদ বণ্টন ছিল এটি।
রুপার্ট মারডক ও আনা টর্ভ
গণমাধ্যমের প্রভাবশালী ব্যবসায়ী রুপার্ট মারডক ও আনা টর্ভ ৩২ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ১৯৯৯ সালে বিচ্ছেদ করেন। বিচ্ছেদের পর আনা টরভ প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার পেয়েছিলেন বলে জানা যায়।
হ্যারল্ড হ্যাম ও সু অ্যান আর্নল
হ্যারল্ড হ্যাম ২৬ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী সু অ্যান আর্নলের সঙ্গে বিচ্ছেদ করেনতেলশিল্পের ধনকুবের এবং কন্টিনেন্টাল রিসোর্সেসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হ্যারল্ড হ্যাম ২৬ বছরের দাম্পত্য জীবনের পর স্ত্রী সু অ্যান আর্নলের সঙ্গে বিচ্ছেদ করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রায় ৯৭৫ মিলিয়ন ডলারের সম্পদ নিষ্পত্তি হয়।
রয় ই. ডিজনি ও প্যাট্রিসিয়া ডিজনি
ডিজনি পরিবারের দীর্ঘদিনের প্রভাবশালী নির্বাহী রয় ই. ডিজনি ও তাঁর স্ত্রী প্যাট্রিসিয়া ৫২ বছর সংসার করার পর ২০০৭ সালে আলাদা হয়ে যান।
ডিজনি ও তাঁর স্ত্রী প্যাট্রিসিয়া ৫২ বছর সংসার করার পর ২০০৭ সালে আলাদা হয়ে যানতাঁদের সম্পদ ও সম্পত্তির ভাগবাঁটোয়ারার পরিমাণ ছিল প্রায় ৬০০ মিলিয়ন ডলার।
জন পলসন ও তাঁর স্ত্রী জেনি ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদ করেনজন ও জেনি পলসন
ধনকুবের হেজ ফান্ড ব্যবস্থাপক জন পলসন ও তাঁর স্ত্রী জেনি ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদ করেন। তাঁদের আনুমানিক ৪ বিলিয়ন ডলারের সম্পদ ভাগাভাগি হয়।
দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর ধনকুবেরদের বিচ্ছেদের কারণগুলো নিয়ে বেশ আলোচনা হয়। এর মাঝে উঠে আসে বিশেষ কিছু বিষয়।
কাজের প্রতি অতিরিক্ত আসক্তি ও সঙ্গীকে অবহেলা
বিপুল সম্পদ গড়ে তোলা ও তা ধরে রাখার জন্য প্রয়োজন দীর্ঘ কর্মঘণ্টা, নিরলস পরিশ্রম এবং কাজের প্রতি একাগ্রতা। ফলে ধনকুবের সঙ্গী অনেক সময় শারীরিক বা মানসিকভাবে পরিবারের কাছ থেকে দূরে থাকেন। বছরের পর বছর এই অবহেলা জমতে জমতে সম্পর্কে দূরত্ব, ক্ষোভ ও হতাশা তৈরি করতে পারে।
সন্তানের বড় হয়ে যাওয়া ও জীবনের নতুন অধ্যায়
সন্তান বড় হয়ে বাড়ি ছেড়ে চলে গেলে অনেক দম্পতি একধরনের শূন্যতায় ভোগেন। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘এম্পটি নেস্ট সিনড্রোম’। সন্তানকে ঘিরে এত দিন যে সংসার টিকে ছিল, সন্তান বড় হওয়ার পর সেই দম্পতিকে আবার নিজেদের সম্পর্কের মুখোমুখি হতে হয়। তখন দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা, মানসিক দূরত্ব কিংবা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার অমিল প্রকট হয়ে উঠতে পারে।
অবসর ও জীবনযাপনের লক্ষ্য নিয়ে দ্বন্দ্ব
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন হয়তো কাজ কমিয়ে অবসর নিতে চান, ভ্রমণ করতে চান কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। অন্যদিকে তাঁর ধনকুবের সঙ্গী হয়তো নতুন ব্যবসা, উচ্চাকাঙ্ক্ষা ও কাজের প্রতি আগের মতোই আসক্ত থাকেন। জীবনযাপনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার এই অমিল সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে।
ক্ষমতার ভারসাম্যহীনতা ও পরিবর্তিত সম্পর্ক
বিপুল সম্পদ মানুষের ব্যক্তিত্ব, সামাজিক পরিমণ্ডল ও জীবনযাপনের ধরন বদলে দিতে পারে। কর্মজীবনের শুরুর দিকে সমান অবস্থান থেকে যে দাম্পত্য সম্পর্কের সূচনা হয়েছিল, সময়ের সঙ্গে তা ক্ষমতার ভারসাম্যহীনতায় রূপ নিতে পারে। দুজনের মূল্যবোধ, সামাজিক পরিবেশ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধেও পরিবর্তন আসতে পারে।
রুপার্ট মারডক বিয়ে করেছেন কয়েকবারনতুন সম্পর্ক
বিপুল অর্থসম্পদ ও পরিচিতি মানুষের সামাজিক যোগাযোগের পরিধি বাড়িয়ে দেয়। এতে নতুন মানুষের সঙ্গে পরিচয় এবংসম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগও তৈরি হয়। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে আগে থেকেই জমে থাকা টানাপোড়েনের সঙ্গে পরকীয়া যুক্ত হলে তা বিচ্ছেদের চূড়ান্ত কারণ হয়ে উঠতে পারে।
অর্থ ও জনকল্যাণমূলক কাজ নিয়ে মতবিরোধ
অঢেল সম্পদ থাকলেও অর্থ ব্যয়, বিলাসী জীবনযাপন কিংবা জনকল্যাণমূলক কাজে সম্পদ ব্যবহারের বিষয়ে দম্পতির মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। বিশেষ করে পারিবারিক সম্পদ বা ফাউন্ডেশনের বিপুল অর্থ কীভাবে ব্যয় হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী ধরনের উত্তরাধিকার রেখে যাওয়া হবে, এসব বিষয় নিয়েও দ্বন্দ্ব তৈরি হতে পারে।
আসলে প্রতিটি সম্পর্কই আলাদা। তাই মোটাদাগে বিলিয়নিয়ারদের শেষ বয়সে বিচ্ছেদের ঘটনাগুলোকে একটি প্যাটার্নে ফেলা কঠিন। তারপরেও বারবার একই ধরনের ঘটনা ঘটতে থাকায় এ নিয়ে কৌতুহল ও প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক।
সূত্র: ফোর্বস, টাইম ম্যাগাজিন, ইনভেস্টোপিডিয়া
ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗