শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘নীরব এলাকার’ ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতায় প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি ওই এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ–মতবিনিময়; সচেতনতা তৈরি এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা সম্পর্কিত সংশ্লিষ্ট আইন ও বিধি বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলের পাশাপাশি কয়েকটি নির্দেশসহ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে তিন মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত ২৭ অক্টোবর রিটটি করে। এর আগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিধান অনুসারে ২০২৫ সালের ২৪ নভেম্বর শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা প্রনয়ণ করা হয়।
‘নীরব এলাকা’ ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালাতে হাইকোর্টের নির্দেশ

যে কারণে রিট
বেলা জানায়, ২ কোটি ২০ লাখের বেশি লোকের বাস রাজধানী ঢাকা আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সূচকে পরিবেশগত মানদণ্ডে পিছিয়ে রয়েছে। শব্দদূষণে এ নগরী প্রায়ই বিশ্বে শীর্ষ অবস্থান করছে। শব্দদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের অপ্রয়োজনীয় ও তীব্র হর্ন বাজানো, হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, শিল্পকারখানা, নির্মাণ, জেনারেটরের মাধ্যমে উৎপন্ন শব্দ, সামাজিক অনুষ্ঠানগুলোতে উচ্চ শব্দের যন্ত্র বাজানো, জনপরিসরে অনিয়ন্ত্রিত মাইক ও লাউড স্পিকারের ব্যবহার এবং বিশেষ সময়ে আতশবাজি ও পটকার বিস্ফোরণ উল্লেখযোগ্য।
বেলা বলেছে, ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারদিকের ১০০ মিটার এলাকাকে সুনির্দিষ্টভাবে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিধিমালায় পটকা, আতশবাজি ও একই ধরনের শব্দ সৃষ্টিকারী পণ্যের সীমিত ব্যবহারের জন্য সময় ও স্থান নির্ধারণ করে অনুমোদন দেওয়ার বিধান রয়েছে। যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ হর্নের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে।
ঢাকা শহরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা; সচিবালয় ও এর আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন—এলাকাগুলো ইতিমধ্যে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বেলা বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কার্যকর তদারকির অভাবে এসব এলাকায় শব্দের মানমাত্রা প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। এ অবস্থায় জনস্বার্থে ওই রিটটি করে বেলা।
বেলার করা রিটটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ১১০ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী, তাঁকে সহায়তা করেন আইনজীবী এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
বাপার সেমিনার: আইন আছে, প্রয়োগ নেই—বাড়ছে বায়ু, শব্দ ও প্লাস্টিক দূষণরুল ও অপর নির্দেশ
প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী [১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন; ২০২৩ সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা; ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন; ২০১৮ সালের সড়ক পরিবহন আইন; ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা; ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড] শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চয়তা দেওয়া নাগরিকের জীবনের অধিকারের পরিপন্থী, বেআইনি এবং জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।
প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকাতে এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান/উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সময়াবদ্ধ একটি কর্মপরিকল্পনা তৈরি এবং তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
শব্দদূষণ যেভাবে আমাদের শ্রবণশক্তি কমাচ্ছেহাইকোর্ট ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুযায়ী আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন। রুল ও নির্দেশগুলোর বিষয়টি জানিয়ে আইনজীবী এস হাসানুল বান্না প্রথম আলোকে বলেন, ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারার আদলে শব্দদূষণসংক্রান্ত জনসাধারণের অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা প্রবর্তন করতে [যেমন শব্দদূষণসংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য নির্দিষ্ট একটি হটলাইন নম্বর চালু করা এবং প্রাপ্ত অভিযোগের বিপরীতে গৃহীত ব্যবস্থা উল্লেখ করে রেজিস্টার সংরক্ষণ করা] নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার বিধান সম্পর্কে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে ব্যাপক জনসচেতনতা তৈরি করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ বিবাদীদের নির্দেশগুলো বাস্তবায়ন করতে হবে বলে জানান আইনজীবী এস হাসানুল বান্না।

Source - www.prothomalo.com ↗