রাইড বুকিং, খাবার অর্ডার কিংবা পার্সেল পাঠানো—দৈনন্দিন নানা কাজে পাঠাও ব্যবহারকারীদের জন্য এবার থাকছে বাড়তি আনন্দ। আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক, গেমস, পুরস্কার এবং বিশেষ কিছু স্বপ্নপূরণের সুযোগ নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘পাঠাও ফেস্ট’। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপে চলবে এই বিশেষ আয়োজন।
‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে সাজানো এবারের পাঠাও ফেস্টে পাঠাওয়ের বিভিন্ন সার্ভিস নতুনভাবে উপভোগের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। রাইড ও ফুড ডেলিভারি থেকে শুরু করে পার্সেল সার্ভিস, ইন-অ্যাপ গেমস এবং নানা রিওয়ার্ড—সব মিলিয়ে থাকছে বিভিন্ন আয়োজন।
রাইডে ছাড়, বাড়তি পয়েন্ট
দৈনন্দিন যাতায়াত আরও সাশ্রয়ী করতে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে পাওয়া যাবে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থাকছে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে মিলবে ২ গুণ পয়েন্ট। আবার নির্ধারিত পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডের ভাড়া পাঠাও পে দিয়ে পরিশোধ করলে পাওয়া যাবে আরও ২ গুণ পয়েন্ট। অর্থাৎ মোট ৪ গুণ পয়েন্ট সংগ্রহের সুযোগ থাকছে।
অফার, গেমস ও পুরস্কারে মাসজুড়ে পাঠাও ফেস্ট

ফুড অর্ডারে ফ্রি ডেলিভারি ও নানা অফার
খাবারপ্রেমীদের জন্য পাঠাও ফুডে থাকছে সারাদিন ফ্রি ডেলিভারি। যেকোনো জায়গা থেকে যেকোনো রেস্টুরেন্টে অর্ডার করলেই পাওয়া যাবে এই সুবিধা। পাশাপাশি নির্বাচিত রেস্টুরেন্টে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপভোগ করা যাবে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিলস।
পাঠাও পেতে ক্যাশব্যাক
পাঠাও পে ব্যবহারকারীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। রাইড, ফুড ও পার্সেল—এই তিন ধরনের সার্ভিসের প্রতিটিতে প্রথম নির্ধারিত লেনদেনে মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। ফলে তিনটি সার্ভিসে লেনদেন করে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
গেম খেলেই জেতার সুযোগ
এবারের পাঠাও ফেস্টের অন্যতম আকর্ষণ ইন-অ্যাপ কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। পুরো ক্যাম্পেইনজুড়ে প্রতিদিন অ্যাপে যুক্ত হবে তিনটি নতুন কুইজ কার্ড। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক নাকি ভুল, তা বিবেচনা করে ডানে বা বামে সোয়াইপ করেই খেলায় অংশ নেওয়া যাবে। টানা তিন দিন সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্ট।
এ ছাড়া ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি খেলায় অংশগ্রহণ এবং সঠিক উত্তরের ভিত্তিতে নির্বাচিত হবেন ১৫ জন বিজয়ী। তাঁদের মধ্যে প্রথম বিজয়ী পাবেন একটি গোল্ড কয়েন। বাকি ১৪ জনের জন্য থাকছে বিশেষ গিফট হ্যাম্পার। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’ অপশনে ক্লিক করে খেলাটিতে অংশ নেওয়া যাবে।
স্বপ্নপূরণে ‘উইশ পাঠাও’
শুধু ছাড় কিংবা পুরস্কার নয়, এবারের আয়োজনে থাকছে মানুষের ইচ্ছা পূরণের বিশেষ উদ্যোগও। ‘উইশ পাঠাও’ কর্মসূচির আওতায় পুরো ক্যাম্পেইনজুড়ে মোট ১১টি স্বপ্ন বা ইচ্ছা পূরণ করবে পাঠাও। এর মধ্যে ছয়টি ইচ্ছা বেছে নেওয়া হবে ব্যবহারকারীদের মধ্য থেকে এবং বাকি পাঁচটি পূরণ করা হবে পাঠাও হিরোদের।
ব্যাংক কার্ড ও বিকাশে বাড়তি সাশ্রয়
নির্দিষ্ট পার্টনার ব্যাংকের কার্ড ব্যবহার করেও মিলবে বাড়তি ছাড়। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সিটি ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও এনআরবি ব্যাংক পিএলসির কার্ড দিয়ে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং ফুড অর্ডারে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ১০০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুটি রাইড ও একটি ফুড অর্ডারে ব্যবহার করা যাবে। তবে এনআরবি ব্যাংকের কার্ডধারীরা একটি রাইড ও একটি ফুড অর্ডারে ছাড় পাবেন।
অন্যদিকে, বিকাশে পেমেন্ট করলেও থাকছে বিশেষ ছাড়। পাঠাও ফুডে কমপক্ষে ৩৯৯ টাকার অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, সর্বোচ্চ ৫০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুবার ব্যবহার করা যাবে। পাশাপাশি পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ৩০ টাকা, পাওয়া যাবে একবার। এসব অফার পেতে রাইড বুকিং বা ফুড অর্ডারের সময় নির্ধারিত পার্টনার পেমেন্ট মেথড বেছে নিতে হবে।
পার্টনার ব্র্যান্ডের উপহার ও অভিজ্ঞতা
এবারের পাঠাও ফেস্টে যুক্ত হয়েছে পিকাবু, হারল্যান ও ওয়াওজা। পিকাবু গিফট পার্টনার হিসেবে দিচ্ছে ১৫টি গিফট হ্যাম্পার। এসব হ্যাম্পারে থাকছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার। ওয়াওজার পক্ষ থেকে থাকছে ৩৫টি ফ্রি পাস। অন্যদিকে, হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে ১২ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট, যার ক্ষেত্রে ছাড়ের কোনো সর্বোচ্চ সীমা নেই।
রাইড, খাবার ও পার্সেল সার্ভিসে ছাড়ের পাশাপাশি গেম খেলে পয়েন্ট জেতা, ক্যাশব্যাক পাওয়া কিংবা নিজের বা অন্যের স্বপ্নপূরণের সুযোগ—সব মিলিয়ে এবারের পাঠাও ফেস্টে থাকছে নানা ধরনের আয়োজন। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সার্ভিসে যুক্ত হয়ে এই উৎসবের অংশ হতে পারবেন ব্যবহারকারীরা।

Source - www.haal.fashion ↗