Bangladesh · 2026-11-15 22:29:13

‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’, ফোনে মিতুকে হুমকি

‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’, ফোনে মিতুকে হুমকি
অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে।

ররিবার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল জানায়, অপরিচিত একটি বিদেশি নম্বর থেকে ফোন করে ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকেও ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে নাশকতা বলে অভিহিত করেছেন নুসরাত তাবাসসুম।

Source - www.bd24live.com ↗