দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। কাগিসো রাবাদার বোলিং তোপে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েন সফরকারীরা। সেখান থেকে দলকে টেনে তুললেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।