Bangladesh · 2026-11-15 22:11:18

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম, বিএনপি নেতার বাসায় আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে আজ সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসআই মোসলেম আলীপুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রোড এলাকায় দায়িত্ব পালন করছিলেন এসআই মোসলেম আলী। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, ১০ নভেম্বর গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লগি-বইঠা, ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ওই ঘটনায় ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতমানা আরও ২ হাজার জনকে আসামি করা হয়।
গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরেটুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী সাংবাদিকদের বলেন, ১০ নভেম্বর হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলে। ওই ঘটনায় করা মামলার বাদীই আজ হামলার শিকার হলেন।
আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ভবনের নিচতলায় তাঁর দোকান থেকে মালপত্রও লুট করার ঘটনা ঘটেছে।
লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুরজেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের একটি দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ (রেফ্রিজারেটর) লুট করে নিয়ে গেছে। এ ছাড়া বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকারও লুট করা হয়েছে। আমাদের আশঙ্কা, এগুলো আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের নির্দেশেই ঘটানো হচ্ছে।’
নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে শরীফ রফিকুজ্জামান বলেন, ‘তাদের কর্মকাণ্ড ও আস্ফালন দেখে মনে হচ্ছে, এখানেই তারা থেমে থাকবে না। ভবিষ্যতে আরও অরাজকতা, লুটপাট ও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর আগেও তারা আমাদের একাধিক নেতা-কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে।’
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুরটুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ১০ নভেম্বর, ২০২৬এর আগে আজ বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।

Source - www.prothomalo.com ↗