গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই রেলপথে চলাচলকারী একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।