বগুড়ায় সাবেক দুই এমপিসহ আ.লীগের ১০৯ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার শেরপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভ্যানে আগুন দেওয়া ও সেই নাশকতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক দুই এমপিসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
Source - www.risingbd.com ↗