রাজধানীর মোহাম্মদপুরে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি ওয়্যারহাউজে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।