কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের সদস্যরা। এ সময় হাসপাতালটির বিভিন্ন অনিয়ম তাদের অভিযানে ধরা পড়ে। স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার সানা এ সময় উপস্থিত ছিলেন।
Source - www.risingbd.com ↗