সকালে প্রতিদিনের মতো হাসিমুখে স্কুলে গিয়েছিল আট বছরের শিশু ওমর ফারুক। ক্লাস শেষে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তার। কিন্তু বিদ্যালয়ের সামনেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার ছোট্ট জীবনের পথচলা। অটোরিকশার ধাক্কায় প্রাণ হারাল শিশুটি।