খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।