ভোরের আলো ছড়িয়ে পড়ার আগেই দুর্গাদহে শুরু হয় কলার বাণিজ্যের কর্মযজ্ঞ। হাটজুড়ে হলুদ-সবুজ কলার সারি, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর পণ্য পরিবহনে ব্যস্ত যানবাহন। জয়পুরহাট সদর উপজেলার এই হাটে প্রতিদিন বেচাকেনা হয় প্রায় ৫০ লাখ টাকার কলা।