সেদিন কাকডাকা দুপুরে হাঁটতে হাঁটতে ক্লান্ত মনে সিলিন্ডার গ্যাসের জন্য হন্যে হয়ে ঘুরছি। হঠাৎ একটি লেখায় আমার চোখ আটকে গেল। ভালো করে লেখাটা দুবার পড়ার পর বুঝতে পারলাম এখানে মাসিক কিস্তিতে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হয়। দোকানদার পায়ের ওপর পা তুলে বেশ আয়েশি ভঙ্গিমায় পান চিবুতে চিবুতে আমার দিকে তাকিয়ে বলল, কী হে মশাই, সিলিন্ডারের সমস্যা? হাতে টাকা নেই? বাসায় গ্যাস নেই? কোনো সমস্যাই হবে না।
এই আমি চটাং ঝান্ডু আছি তো! সব ঝামেলার সমাধান করাই এখন আমার কাজ।
আমি একটু নরম গলায় বললাম সিলিন্ডারসহ গ্যাস নিতে হলে কী শর্ত পূরণ করতে হবে? চটাং ঝান্ডু পান চিবুতে চিবুতে বলল, বেশি কিছু না। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি হলেই চলবে। আপনাকেও একটি সিলিন্ডার গ্যাসের কার্ড দেওয়া হবে। এই পরিকল্পনা আমার বহুদিনের। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সিলিন্ডার গ্যাস নিয়ে যাবেন, ৫ শতাংশ লাভে মাসে চার কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে।
এখানে কিস্তিতে গ্যাস বিক্রি করা হয়

টাকা পরিশোধে বিলম্ব হলে ক্ষতিপূরণ হিসেবে আরও ২ শতাংশ যোগ হয়ে সর্বসাকল্যে ৭ শতাংশ হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? ওই যে বাঁদিকে একটা ব্যানার টাঙানো আছে, সেখানে বিস্তারিত লেখা আছে। আপনি অবশ্যই দেখে নেবেন। গ্যাসের যে আকাল চলছে আরও ৩ শতাংশ কমিশন বাড়িয়ে দেব কি না সেটাই ভাবছি।
আমি এতক্ষণ দোকানদারের কথা শুনছিলাম। বাসায় চাল-তরকারি সব আছে, গ্যাস নেই। এ রকম দোকানদার থাকলে আই হ্যাভ অ্যানাদার প্ল্যান আমার হয়ে যাবে। আমার পরিকল্পনার আওতায় সিলিন্ডার গ্যাস ভাবতেই আমার চোখ দুটো যেন উৎফুল্লে ছানাবড়া হয়ে গেল।
গিন্নিকে একটা ফোন করে বললাম, গিন্নি আজ কিন্তু আয়েশ করে মাংস-পোলাও খাব। আমি সিলিন্ডার গ্যাস নিয়ে আসছি, তুমি সব প্রস্তুতি সেরে নাও।
ওদিকে গিন্নি গদগদ কণ্ঠে বলল, আমি একটা বাসমতী চালের কার্ড পেয়েছি। মাসিক কিস্তির সুবিধা আছে, শুধু সপ্তাহে সপ্তাহে টাকা পরিশোধ করতে হবে।
আমি গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে মনের আনন্দে গান গাইতে গাইতে বাসার দিকে ছুটলাম। জীবনে মনে হয় এত সুন্দর করে কখনো কোনো কিছু নেওয়ার পর আনন্দে গান গাইনি।
ভাবছি ডজনখানেক কার্ড করে নেব পানি, গ্যাস, চাল-ডাল, সবকিছুর। তাহলে আমার বরবাদ জীবন কার্ডে কার্ডে পূর্ণ হয়ে যাবে।
আহসান হাবীবকে কেন ‘বস’ বলেন সবাইসংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণকাকে কীভাবে খুশি করবেন?করপোরেট তেলবেকারত্ব দূরীকরণের উপায়সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্টকাকালাপপাতি-নেতাদের নামতা

Source - www.prothomalo.com ↗