‘লা লা লা লালে লোবারা
হাত ধরিয়্যা খেলা গরা...’
একদল শিশু নেচে নেচে সুর করে ছড়াটি গাইছে। কেউ হাত ধরছে পাশের বন্ধুর, কেউ তাল মিলিয়ে ঘুরছে। হাসি আর গানে মুখর পুরো ঘর। দৃশ্যটি দেখে বোঝার উপায় নেই, এটি কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরের দোতলা ঘরের একটি কক্ষ।
অনিশ্চিত শরণার্থীজীবনের মধ্যেই স্থানীয় রোহিঙ্গারা গড়ে তুলেছেন ছোট্ট এই পাঠশালা। অর্থসহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা হিউম্যান কনসার্ন। এখানে শিশুরা পড়তে ও লিখতে শেখে। পাশাপাশি শেখে নিজেদের ভাষা, গান ও সংস্কৃতি। শিশুদের গাওয়া ছড়াটিও সেই শেখার অংশ। রোহিঙ্গা ভাষায় এমন ছড়া ও গল্পকে বলা হয় ‘কিসসা’। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে বেঁচে আছে রোহিঙ্গাদের মৌখিক সাহিত্যের এসব উপাদান।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের চৌহদ্দিতে স্বপ্নের পাঠশালা

নিজস্ব রাষ্ট্র নেই, মিয়ানমারে নাগরিকত্বের স্বীকৃতিও নেই। ২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার জীবন এখন শরণার্থীশিবিরে আটকে আছে। কিন্তু সেই জীবনেও থেমে নেই পরের প্রজন্মের কাছে নিজেদের ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার চেষ্টা।
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ভাষা ও সংস্কৃতি শেখার ছোট্ট পাঠশালা গড়ে তোলা হয়েছে, যেখানে শিশুদের ভাষা ও সংস্কৃতি শেখানো হচ্ছে। স্থানীয় উদ্যোগে চলা স্কুলগুলো ভাষাগত ও সাংস্কৃতিক সংকটের মধ্যেও শিক্ষার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।শিক্ষক মোহাম্মদ ইকরামের কাছে রোহিঙ্গা ভাষায় লেখাপড়া করছে শিক্ষার্থীরা ভাষাবিষয়ক তথ্যভান্ডার এথনোলগের হিসাবে, মিয়ানমারে শতাধিক জীবিত ভাষা রয়েছে। এর একটি রোহিঙ্গা ভাষা বা ‘রোহিঙ্গা জুবান’। ইন্দো–ইউরোপীয় ভাষাপরিবারের এই ভাষায় এখনো বিপুলসংখ্যক মানুষ কথা বলেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে ভাষাটি শেখার সুযোগ সীমিত। ২০১৭ সালের ব্যাপক বাস্তুচ্যুতি ও দীর্ঘ শরণার্থীজীবন নতুন প্রজন্মের কাছে ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার কাজ আরও কঠিন করে তুলেছে। ছোট এই পাঠশালা চেষ্টা করছে সেই কঠিন কাজটিকে একটু সহজ করতে।
শিক্ষার সুযোগ আছে, আছে স্বীকৃতির সংকটও
বাংলাদেশে রোহিঙ্গাদের সাম্প্রতিক বড় বাস্তুচ্যুতির ৯ বছর পেরিয়েছে। অথচ শরণার্থীশিবিরে শিশুদের শিক্ষার সুযোগ এখনো সীমিত। বাংলাদেশ সরকারের অনুমোদনে ইউনিসেফ ও বিভিন্ন মানবিক সংস্থার সহায়তায় পরিচালিত শিক্ষাকেন্দ্রগুলোয় মিয়ানমারের জাতীয় পাঠ্যক্রম অনুসরণ করে পড়ানোর ব্যবস্থা রয়েছে। এর উদ্দেশ্য হলো রোহিঙ্গা শিশুরা নিজ দেশে ফিরে গেলে যেন সেখানকার শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তবে অর্থসংকটে এই কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। ২০২৫ সালে তহবিলের ঘাটতির কারণে ইউনিসেফকে বিভিন্ন শ্রেণির পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম কমিয়ে আনতে হয়েছে। ফলে শিক্ষা থেকে অনেক শিশু ঝরে পড়েছে।
তবে রোহিঙ্গা শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়ার আরও একটি বড় কারণ ভাষা। রোহিঙ্গা শিশুদের মাতৃভাষা রোহিঙ্গা, বর্মি নয়। ২০২২ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব এডুকেশনাল রিসার্চ ওপেন–এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, বর্মি ও ইংরেজিতে দেওয়া পাঠ ও নির্দেশনা বুঝতে না পারায় অনেক রোহিঙ্গা শিশু পড়াশোনায় পিছিয়ে পড়ে। কেউ কেউ শিক্ষাকেন্দ্র ছেড়েও দেয়। কুতুপালং শরণার্থীশিবিরে পরিচালিত ওই গবেষণায় শিক্ষার মান, শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি এবং অর্জিত শিক্ষার আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকাকেও বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা নিজেরাই কমিউনিটি স্কুল গড়ে তুলছেন। এই বিদ্যালয়ের অনেকগুলো পরিচালিত হচ্ছে স্থানীয় শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগে।
শিক্ষাকেন্দ্র থেকে পাওয়া রং পেন্সিল দিয়ে নিজের কল্পনার দেশ আকছেন একজন শিক্ষার্থী।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা জাস্টিস ফর অল–এর বার্মা টাস্কফোর্সের ২০২৫ সালের এক প্রতিবেদনে রোহিঙ্গা মায়েদের শিক্ষাবিষয়ক মতামত উঠে এসেছে। এক হাজার নারীর ওপর পরিচালিত জরিপে স্কুলের ধরন নিয়ে মত দেওয়া ৭২০ জন মায়ের ৭৭ শতাংশ মনে করেন, এনজিও পরিচালিত শিক্ষাকেন্দ্রের তুলনায় রোহিঙ্গাদের নিজেদের পরিচালিত কমিউনিটি স্কুলে ভালো শিক্ষা দেওয়া হয়।
তবে একই জরিপে শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ ও অর্জিত শিক্ষার স্বীকৃতি নিয়েও অভিভাবকদের উদ্বেগ উঠে এসেছে। এত সীমাবদ্ধতার মধ্যেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে চান রোহিঙ্গা অভিভাবকেরা। এই পাঠশালা তেমনই একটি উদ্যোগ।
শিক্ষক হওয়ার স্বপ্ন ফিরে পেলেন ইকরাম
এই স্কুলের এখন পর্যন্ত একমাত্র শিক্ষক মোহাম্মদ ইকরাম। তিনিও একজন রোহিঙ্গা শরণার্থী। ২০১৭ সালে মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে অন্য লাখো রোহিঙ্গার মতো তিনিও বাংলাদেশে পালিয়ে আসেন। তার আগে মিয়ানমারের শিক্ষাব্যবস্থায় উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানে ভালো ফলের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছিলেন। স্বপ্ন ছিল শিক্ষক হবেন। সেই লক্ষ্যেই এগোচ্ছিলেন। কিন্তু রাখাইনে সামরিক অভিযান ও সহিংসতায় সবকিছু বদলে যায়। পড়াশোনা, ভবিষ্যতের পরিকল্পনা, শিক্ষক হওয়ার প্রস্তুতি—সব ফেলে তাঁকে আশ্রয় নিতে হয় বাংলাদেশে।
এরপর কেটে যায় ৯ বছর। শরণার্থীশিবিরের অন্যদের মতো ইকরামের জীবনও আটকে পড়ে প্রত্যাবাসনের অপেক্ষায়। শিক্ষক হওয়ার স্বপ্নটি আর কখনো পূরণ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। একদিন তিনি জানতে পারেন, ফিউচার অব রোহিঙ্গার তত্ত্বাবধানে পরিচালিত একটি শিক্ষাকেন্দ্রে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন করেন ইকরাম। সুযোগও পেয়ে যান। শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়।
তবে ইকরামের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিবিরের ঘনবসতিপূর্ণ পরিবেশে শিশুরা প্রায় সবাই একে অপরের পরিচিত। কারও বাড়িতে সমস্যা হলে, কোনো শিশু নিয়মিত স্কুলে না এলে কিংবা পড়াশোনায় পিছিয়ে পড়লে ইকরামের কাছেই প্রথমে ছুটে আসে তারা। তাই পাঠদানের পাশাপাশি শিশুদের ভালো–মন্দের খোঁজ রাখা তাঁর প্রতিদিনের কাজের অংশ হয়ে উঠেছে।
ইকরাম বলেন, ‘বাচ্চাদের পড়াতে আমার খুবই ভালো লাগে। কেবল ওরা যে আমার কাছ থেকে শেখে, তা নয়। আমিও প্রতিনিয়ত ওদের কাছ থেকে অনেক কিছু শিখি। বিশেষ করে আশা ধরে রাখার বিষয়টি বাচ্চাদের চেয়ে ভালো কেউ শেখাতে পারে না।’
ঘোড়া আঁকে আয়াস, শিক্ষক হতে চায় জাহানারা
উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের আয়তন প্রায় ১ দশমিক ১৬ বর্গকিলোমিটার বা ২৮৭ একর। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, চলতি বছরের মে মাসে এই ক্যাম্পে বসবাস করছিলেন প্রায় ৪৬ হাজার রোহিঙ্গা। ঘরের সঙ্গে ঘর, মাঝখানে সরু পথ। এত মানুষের ঘনবসতিতে শিশুদের দৌড়ানো বা খেলাধুলার জন্য আলাদা জায়গা প্রায় নেই। তার ওপর রয়েছে নিরাপত্তার উদ্বেগ।
এই পরিবেশে শিক্ষাকেন্দ্রের বড় ঘরটি শিশুদের কাছে শুধু পড়াশোনার জায়গা নয়, খেলাধুলা আর আনন্দেরও জায়গা। এখানে তারা দৌড়ায়, খেলে, গান গায়। আবার সময়মতো পড়তে বসে।
শিক্ষক ইকরাম জানালেন, তাঁর শিক্ষার্থীদের সবচেয়ে প্রিয় বিষয় ইংরেজি। ১১ বছরের জাহানারা খাতুনের কাছে জানতে চাওয়া হলো, তারও কি ইংরেজি ভালো লাগে? জবাব দিতে এক মুহূর্ত দেরি করল না সে। একনাগাড়ে ইংরেজিতে বলে গেল নিজের নাম, বয়স আর বড় হয়ে ইংরেজির শিক্ষক হওয়ার স্বপ্নের কথা।
জাহানারার কথা শেষ হতে না হতেই একদল শিশু সমস্বরে শুরু করল, ‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার’। নিজেদের ইংরেজি বলার দক্ষতা দেখাতে পেরে আনন্দে হেসে উঠল পুরো ক্লাস।
এই শিক্ষাকেন্দ্রের আরেক শিক্ষার্থী ১১ বছরের মোহাম্মদ আয়াস। অন্যদের মতো সেও শিখছে রোহিঙ্গা, বর্মি ও ইংরেজি ভাষা। সঙ্গে গণিত ও বিজ্ঞান। তবে আয়াসের সবচেয়ে প্রিয় বিষয় ছবি আঁকা। বিশেষ করে প্রাণীর ছবি। আর প্রাণীদের মধ্যে তার সবচেয়ে পছন্দ ঘোড়া।
শিক্ষাকেন্দ্র থেকে পাওয়া রং দিয়ে আয়াস আর তার বন্ধুরা নিজেদের ঘরও রাঙিয়েছে। আঁকতে আঁকতেই সে জানাল সেই গল্প। তারপর আঁকার খাতা থেকে মাথা না তুলেই বলল, ‘আমি বড় হয়ে ঘোড়ায় চড়ে বেড়াতে চাই।’
আয়াসের বয়স ১১ বছর। জীবনের প্রায় পুরোটা কেটেছে শরণার্থীশিবিরে। সে জানে, চাইলেই শিবিরের বাইরে কোথাও ঘুরতে যেতে পারে না। চলাচলের ওপর রয়েছে নানা বিধিনিষেধ। নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ারও কোনো নিশ্চয়তা নেই।
তবু আয়াস ঘোড়ার ছবি আঁকে। বড় হয়ে ঘোড়ায় চড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। শরণার্থীশিবিরের সীমানা তার চলাচল সীমিত করে রেখেছে। কিন্তু সেই সীমানার বাইরে কী আছে, তা কল্পনা করতে আয়াসের বাধা নেই।
শিক্ষাকেন্দ্র থেকে বাচ্চাদের দেওয়া হয়েছে ইউনিফর্ম, পেয়েছে লেখাপড়া করার জন্য বই খাতা আর আঁকিবুঁকি করার রংও। সেই রং লেখার খাতা ছাড়িয়ে ছড়িয়ে গেছে পাঠশালার মেঝেতে বা ক্যাম্পের ঘরের দেয়ালেও।
সম্প্রসারিত শ্রেণিকক্ষে আকা হয়েছে মহাজগতে পৌঁছানো একজন নভোচারীর ছবি। সেই নভোচারীর দিকে তাকিয়ে একজন শিক্ষার্থীপাঠশালাটি আরও বড় হচ্ছে
সপ্তাহের কর্মদিবসগুলোয় সকাল ও দুপুরে দুটি পালায় চলে এই শিক্ষাকেন্দ্রের কার্যক্রম। প্রতিটি পালার সময় তিন ঘণ্টা। স্থানীয় রোহিঙ্গা পরিবারগুলোর মধ্যে পাঠশালাটি ইতিমধ্যে আগ্রহ তৈরি করেছে। অভিভাবকদের অনুরোধে এবং হিউম্যান কনসার্নের অর্থসহায়তায় চলছে এর সম্প্রসারণের কাজ। নতুন শ্রেণিকক্ষ তৈরি হচ্ছে। দেয়ালে আঁকা হচ্ছে মহাকাশের নানা দৃশ্য। আরেকজন শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে। পরিকল্পনা রয়েছে, শিশুদের ক্লাস শেষ হওয়ার পর বিকেলে একই জায়গা ব্যবহার করবেন রোহিঙ্গা নারীরা।
হিউম্যান কনসার্নের যুক্তরাষ্ট্র শাখার প্রধান মাসুম মাহবুব জানান, বিকেলের অব্যবহৃত সময়ে নারীদের নকশিকাঁথার কাজ শেখানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের তৈরি পণ্য বিদেশে বিক্রির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য একটি ই–কমার্স ওয়েবসাইট তৈরির চিন্তাও রয়েছে সংস্থাটির।
মাসুম মাহবুব বলেন, ‘আমরা হিউম্যান কনসার্ন থেকে চেষ্টা করছি, রোহিঙ্গাদের কিছুটা হলেও দক্ষতার উন্নয়ন যেন হয়। ফলে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকার সময়টুকু কাজে লাগবে। তাঁরা যেদিনই নিজেদের ভূমিতে ফিরতে পারবেন, সেদিন যেন নতুন করে জীবন শুরু করার প্রস্তুতি থাকে, সেটাই আমাদের লক্ষ্য।’
৯ বছর ধরে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জীবনে এই পাঠশালা খুব ছোট একটি উদ্যোগ। কিন্তু ইকরামের কাছে এই স্কুল শিক্ষক হওয়ার হারিয়ে যাওয়া স্বপ্ন ফিরে পাওয়ার জায়গা। জাহানারার কাছে ইংরেজির শিক্ষক হওয়ার প্রস্তুতি। আর আয়াসের কাছে এমন একটি জায়গা, যেখানে তার ভাবনা বাধা পড়বে না কোনো সীমানায়।
বি.দ্র.: তথ্য সংগ্রহে দোভাষীর কাজ করেছেন স্থানীয় রোহিঙ্গা তরুণ রফিকুল কাদের আইয়ুব।

Source - www.prothomalo.com ↗