Bangladesh · 2026-11-16 07:00:00

কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুক

কোয়ান্টাম জগৎ: ফার্মিয়নরা অসামাজিক, বোসনরা কি মিশুক
আগের পর্বআমাদের সাধারণ জগতে অবস্থান বা বেগের মতো পরিবর্তনশীল রাশিগুলো কী কী মান নিতে পারবে, সে বিষয়ে কোনো বিশেষ নিয়ম নেই। এগুলো খুব সহজেই ইচ্ছামতো ধীরে ধীরে, মসৃণভাবে বদলাতে পারে। আবার একই গতিশীল রাশি একই মানের হলে চিরায়ত কতগুলো বস্তু একই অবস্থায় থাকতে পারবে, তারও কোনো নির্দিষ্ট সীমা নেই।
দুটো বস্তুর শক্তি ও কৌণিক ভরবেগ যদি একই রকম হয়, তবুও তারা একে অপরের আশেপাশে থাকতে পারবে না—এমন কোনো আইন নেই। যেমন, একটা টেনিস কোর্টে চাইলে যত খুশি টেনিস বল রাখা যেতে পারে। এমনকি সবগুলো বল যদি একই দিকেও ঘোরে, তাতেও কোনো বাধা নেই।
পরমাণুর ভেতর আটকে থাকা কোনো ইলেকট্রনের অবস্থা আমরা নিখুঁতভাবে বোঝাতে পারি কোয়ান্টাম সংখ্যা দিয়ে। এই সংখ্যাগুলো কোয়ান্টাম জগতের সংরক্ষিত থাকে এমন গতিশীল রাশিগুলোকে বোঝায়। যেমন শক্তি বা কৌণিক ভরবেগ। আমরা আগেই দেখেছি, কোয়ান্টাম শব্দটির ধারণার সঙ্গেই জড়িয়ে আছে বিচ্ছিন্ন বা নির্দিষ্ট মানের ব্যাপারটি। তাই কোয়ান্টাম কণার গতিশীল রাশিগুলোও ইচ্ছেমতো মসৃণভাবে বদলাতে পারে না। সেগুলোর মান নির্দিষ্ট ধাপে ধাপে বদলায়।
একটি পরমাণুর সঙ্গে বাঁধা ইলেকট্রনের অবস্থা পুরোপুরি বোঝাতে চারটি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়—n, l, mₗ এবং mₛ। প্রথমটি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, n। এটি বোঝায়, ইলেকট্রনটি কোন কক্ষপথে বা শেলে বা শক্তিস্তরে আছে। ইলেকট্রনের শক্তির স্তর নির্ধারণ করতেও এই সংখ্যাটি দরকার।
কোয়ান্টাম জগৎ: কোয়ান্টাম কণারা কেন এক জায়গায় স্থির থাকতে পারে নাকোয়ান্টাম শব্দটির ধারণার সঙ্গে জড়িয়ে আছে বিচ্ছিন্ন বা নির্দিষ্ট মানের ব্যাপারটি। তাই কোয়ান্টাম কণার গতিশীল রাশিগুলো ইচ্ছেমতো মসৃণভাবে বদলাতে পারে না। সেগুলোর মান নির্দিষ্ট ধাপে ধাপে বদলায়।ইলেকট্রন কক্ষপথে বা শেল হলো নিউক্লিয়াসের চারপাশের সেই অঞ্চল, যেখানে ইলেকট্রনের তরঙ্গ ফাংশন সবচেয়ে বেশি ছড়িয়ে থাকে। মানে, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি। n-এর সর্বনিম্ন মান ১। এরপর এটি পূর্ণসংখ্যা ধরে এক এক করে বাড়তে থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি হয়, ইলেকট্রনের শক্তিও তত বেশি হয়। একই সঙ্গে গড় হিসেবে ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে আরও দূরে অবস্থান করে।
দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যাটি হলো কক্ষীয় কৌণিক ভরবেগ বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, l। এটি বলে দেয়, ইলেকট্রনটি কোন উপকক্ষে বা সাবশেলে আছে। প্রতিটি উপশেলের একটি নির্দিষ্ট আকৃতি থাকে। সেই আকৃতির অঞ্চলেই ইলেকট্রনের নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করার সম্ভাবনা থাকে। প্রতিটি শেল, অর্থাৎ প্রতিটি n-এর জন্য l-এর মান ০ থেকে n−১ পর্যন্ত পূর্ণসংখ্যা হতে পারে। যেমন, l = ০ হলে তাকে s অরবিটাল বলা হয়। এর আকৃতি গোলকের মতো। আবার l = ১ হলে সেটি p অরবিটাল। এর আকৃতি অনেকটা দুই পাশে ফুলে থাকা ডাম্বেলের মতো।
তৃতীয় কোয়ান্টাম সংখ্যাটি হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, mₗ। একই সাবশেলের ভেতরে থাকা বিভিন্ন অরবিটালকে আলাদা করে চেনার কাজে এটি ব্যবহৃত হয়। এর মান −l থেকে +l পর্যন্ত হতে পারে এবং মানগুলো পূর্ণসংখ্যা ধরে এক এক করে বাড়ে। যেমন p সাবশেলের কথা ধরা যাক। এখানে l = ১। এই সাবশেলের তিনটি অরবিটাল রয়েছে। স্থানে তাদের অবস্থান বা বিন্যাস একে অন্যের থেকে আলাদা। এগুলোর জন্য mₗ-এর মান হতে পারে −১, ০ এবং +১।
কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গকোয়ান্টাম সংখ্যাটি হলো কক্ষীয় কৌণিক ভরবেগ বা আজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, l। এটি বলে দেয়, ইলেকট্রনটি কোন উপকক্ষে বা সাবশেলে আছে। প্রতিটি উপশেলের একটি নির্দিষ্ট আকৃতি থাকে।চতুর্থ এবং শেষ কোয়ান্টাম সংখ্যাটি হলো স্পিন চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, mₛ। এটি ইলেকট্রন অরবিটালের আকৃতি বদলায় না। বরং ইলেকট্রনের নিজ অক্ষের চারপাশে ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত তার নিজস্ব কৌণিক ভরবেগকে বোঝায়। একটি ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে +½ অথবা −½। সহজভাবে বললে, এর অর্থ হলো ইলেকট্রনের ঘোরার দিক বা স্পিনের অক্ষকে দুইভাবে নির্দেশ করা যায়— হয় ওপরের দিকে, না হয় নিচের দিকে থাকে।
একটি ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণনের কারণে তা অনেকটা ক্ষুদ্র একটি দণ্ডচুম্বকের মতো আচরণ করে। বাইরে থেকে কোনো চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করলে ইলেকট্রনের স্পিন সেই ক্ষেত্রের সমান্তরাল অথবা বিপরীতমুখীভাবে সজ্জিত হতে পারে। কোনো পরমাণুতে যদি জোড়সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে তারা বিপরীত স্পিন নিয়ে জোড়ায় জোড়ায় অবস্থান করে। ফলে পুরো পরমাণুটির মোট স্পিন শূন্য হয়ে যায়। অন্যদিকে, কোনো পরমাণুতে যদি বিজোড় বা জোড়াবিহীন ইলেকট্রন থাকে, তাহলে পরমাণুটির একটি সামগ্রিক স্পিন থাকবে। ফলে একটি ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক তৈরি হবে। সেটা এমন একটি ধর্ম, যা ওই পরমাণু থেকে তৈরি হওয়া চুম্বকীয় ক্ষেত্র কতটা শক্তিশালী হবে এবং কোন দিকে থাকবে।
তাই কোনো কোনো মৌলের সব চুম্বকীয় ধর্মের জন্য দায়ী মূলত এই বিজোড় ইলেকট্রনগুলো। পরমাণুর নিউক্লিয়াসের চুম্বকীয় প্রভাব সাধারণত হিসাবের মধ্যে ধরা হয় না। কারণ, তাদের চার্জ ও ভরের অনুপাত এতই কম যে, ইলেকট্রনের তুলনায় এদের ম্যাগনেটিক মোমেন্ট খুবই নগণ্য।
কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠিকোনো পরমাণুতে যদি জোড়সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে তারা বিপরীত স্পিন নিয়ে জোড়ায় জোড়ায় অবস্থান করে। ফলে পুরো পরমাণুটির মোট স্পিন শূন্য হয়ে যায়।স্পিন হলো কোয়ান্টাম কণার একটি নিজস্ব, মৌলিক ধর্ম। এর মান হতে পারে পূর্ণসংখ্যা অথবা অর্ধ-পূর্ণসংখ্যা। যেসব কোয়ান্টাম কণার স্পিন অর্ধ-পূর্ণসংখ্যা—যেমন s = ½, ³⁄₂, ⁵⁄₂ ইত্যাদি—তাদের বলা হয় ফার্মিয়ন। আর যেসব কোয়ান্টাম কণার স্পিন পূর্ণসংখ্যা—যেমন s = ০, ১, ২ ইত্যাদি—তাদের বলা হয় বোসন।
ফার্মিয়ন দিয়েই আমাদের চারপাশের বস্তু বা পদার্থ তৈরি হয়। যেমন ইলেকট্রন এবং কোয়ার্ক (যা দিয়ে নিউট্রন ও প্রোটন তৈরি হয়)। এরা উভয়েই ফার্মিয়ন। আর এদের স্পিন ½। অন্যদিকে, বোসন হলো বিভিন্ন বলের বাহক। যেমন ফোটন এবং গ্লুয়ন। ফোটন বিদ্যুৎচুম্বকীয় বল বহন করে, আর গ্লুয়ন বহন করে শক্তিশালী পারমাণবিক বল। ফোটন ও গ্লুয়ন দুটিই বোসন কণা এবং উভয়ের স্পিন ১।
ফার্মিয়ন আর বোসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। সেটি জানা দরকার। একটি কোয়ান্টাম সিস্টেমে দুটি ফার্মিয়ন কখনো একই কোয়ান্টাম অবস্থায় থাকতে পারে না। এটা তাদের জন্য একেবারেই নিষিদ্ধ। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এই নিয়মকে বলা হয় পাউলির বর্জন নীতি। ১৯২৫ সালে অস্ট্রিয়ান পদার্থবিজ্ঞানী উলফগ্যাং পাউলি আবিষ্কার করেন যে, একই পরমাণুর ভেতর দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো কখনো এক হতে পারে না।
কোয়ান্টাম বলবিদ্যার অদ্ভুত জগৎবোসন হলো বিভিন্ন বলের বাহক। যেমন ফোটন এবং গ্লুয়ন। ফোটন বিদ্যুৎচুম্বকীয় বল বহন করে, আর গ্লুয়ন বহন করে শক্তিশালী পারমাণবিক বল। ফোটন ও গ্লুয়ন দুটিই বোসন কণা এবং উভয়ের স্পিন ১।অন্যদিকে, বোসনের ক্ষেত্রে পাউলির বর্জন নীতি প্রযোজ্য নয়। তাই একই কোয়ান্টাম ব্যবস্থায় অনেক বোসনের কোয়ান্টাম সংখ্যা একই হতে পারে। তাদের একই অবস্থায় থাকতে কোনো বাধা নেই। সহজ করে বললে, ফার্মিয়নরা একটু অসামাজিক—তারা নিজের জন্য আলাদা জায়গা চায়। আর বোসনদের ব্যক্তিগত জায়গা বলে কোনো ধারণাই নেই; তারা একে অন্যের ওপর গাদাগাদি করে থাকতে পারে।
এবার পরমাণুর সমান আকারের একটি টেনিস কোর্টের কথা কল্পনা করো। সেখানে থাকা কোয়ান্টাম টেনিস বলগুলোর স্পিন হতে পারে পূর্ণসংখ্যা অথবা অর্ধ-পূর্ণসংখ্যা। স্পিন যদি পূর্ণসংখ্যা হয়, তাহলে সেই টেনিস বলগুলো হবে বোসন। তাদের একই দিকে ঘুরতে কোনো বাধা নেই। ফলে বিপুলসংখ্যক টেনিস বল একই দিকে ঘুরতে ঘুরতে পুরো টেনিস কোর্ট ভরে ফেলতে পারে।
ছবি ১৮: কোয়ান্টাম জগতে কণারও যেন আলাদা মেজাজ! ফার্মিয়নরা একে অন্যের একই কোয়ান্টাম অবস্থায় থাকতে পারে না, তাই তাদের মধ্যে থাকে একধরনের দূরত্ব। অন্যদিকে, বোসনরা একই কোয়ান্টাম অবস্থায় একসঙ্গে থাকতে পারে—যেন তারা একে অপরের সঙ্গ পছন্দ করে! এই দুই স্বভাবেই গড়ে উঠেছে কোয়ান্টাম জগতের পদার্থ ও বলের বিচিত্র সংসার।কিন্তু যদি স্পিন অর্ধ-পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ হয়, তাহলে সেই টেনিস বলগুলো হবে ফার্মিয়ন। তখন একসঙ্গে মাত্র দুটি বল কোর্টে থাকতে পারবে। তাদের স্পিন হতে হবে বিপরীতমুখী। তবেই তারা একই কোয়ান্টাম অবস্থা দখল করবে না। এরপর আর কোনো টেনিস বল কোর্টে ঢুকতে চাইলে তাকে বাধা দেওয়া হবে। পাউলির বর্জন নীতি তাকে ঢুকতেই দেবে না।
ইলেকট্রন যে ফার্মিয়ন কণা এবং পাউলির বর্জন নীতি মেনে চলতে বাধ্য—এ বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এ কারণে পরমাণুর বিভিন্ন শেলের মধ্যে ইলেকট্রনগুলো আলাদা আলাদা অরবিটালে সাজানো থাকে। এই ইলেকট্রন বিন্যাসের ফলেই তৈরি হয়েছে মৌলগুলোর পর্যায় সারণি।
কোয়ান্টাম জগৎ কি আসলেই অদৃশ্যসহজ কথায়, ফার্মিয়নরা একটু অসামাজিক—তারা নিজের জন্য আলাদা জায়গা চায়। আর বোসনদের ব্যক্তিগত জায়গা বলে কোনো ধারণাই নেই; তারা একে অন্যের ওপর গাদাগাদি করে থাকতে পারে।যেকোনো পরমাণুর ইলেকট্রনগুলো চাইলেই সব একসঙ্গে সবচেয়ে কম শক্তির অরবিটালে, অর্থাৎ ভূমি অবস্থায় গিয়ে জড়ো হতে পারে না। তাদের বিভিন্ন অরবিটালে ছড়িয়ে থাকতে হয়। সবচেয়ে কম শক্তির বা ভূমি অবস্থার অরবিটালে মাত্র দুটি ইলেকট্রনের জায়গা আছে। এই দুটি ইলেকট্রনের স্পিন অবশ্যই বিপরীতমুখী হতে হবে। তাহলেই তারা একই কোয়ান্টাম অবস্থা দখল করবে না। এরপর কোনো ইলেকট্রন পরমাণুর এই ‘পার্টিতে’ যোগ দিতে চাইলে তাকে আরও বেশি শক্তির কোনো অরবিটালে জায়গা খুঁজে নিতে হয়।
পরমাণুর অরবিটালগুলো এভাবেই ভরাট হয়—প্রথমে সবচেয়ে কম শক্তির অরবিটাল, তারপর ধীরে ধীরে বেশি শক্তির অরবিটাল। এর ফলেই বিভিন্ন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস একে অন্যের থেকে আলাদা হয়ে যায়। এখানেই আমরা ফার্মিয়নদের সেই ‘অসামাজিক’ স্বভাবকে ধন্যবাদ দিতে পারি। কারণ, এই স্বভাবের কারণেই পর্যায় সারণিতে রসায়নের এত বিপুল বৈচিত্র্য তৈরি হয়েছে। প্রতিটি মৌলের ইলেকট্রনগুলো নিজস্ব এক বিশেষ বিন্যাসে সাজানো থাকে।
প্রশ্ন আসতে পারে, পাউলির বর্জন নীতি না থাকলে কী হতো?
কোয়ান্টাম গ্র্যাভিটি কেন প্রয়োজনযেকোনো পরমাণুর ইলেকট্রনগুলো চাইলেই সব একসঙ্গে সবচেয়ে কম শক্তির অরবিটালে, অর্থাৎ ভূমি অবস্থায় গিয়ে জড়ো হতে পারে না। তাদের বিভিন্ন অরবিটালে ছড়িয়ে থাকতে হয়।সাধারণ নিয়মে পরমাণুর ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট শক্তিস্তরে সাজানো থাকে। যেমন—সবচেয়ে ভেতরের স্তরে সর্বোচ্চ ২টি ইলেকট্রন থাকতে পারে, পরের স্তরে ৮টি, তার পরের স্তরে ১৮টি—এভাবে স্তরে স্তরে ইলেকট্রন সাজানো হয়। পাউলির বর্জন নীতি না থাকলে এই কোনো শক্তির স্তরের দরকার হতো না। পরমাণুতে ১টি ইলেকট্রন থাকুক কিংবা ৯২টি (যেমন ইউরেনিয়াম), সবকটি ইলেকট্রন একসাথে লাফ দিয়ে সবচেয়ে নিচের এবং সর্বনিম্ন শক্তির স্তর বা ভূমি অবস্থায় গিয়ে জমা হতো। ফলে শক্তিস্তরের এই সূক্ষ্ম কাঠামোটাই মুছে যেত। তখন পদার্থের সবকিছু ভেঙে পড়ে অনেক বেশি ঘন এক অবস্থায় চলে যেত।
আবার হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন কিংবা সোনা—সব মৌলের পরমাণুর বাইরের চেহারা একই রকম হয়ে যেত। পর্যায় সারণির ভিন্ন ভিন্ন মৌলের যে ভিন্ন ভিন্ন ধর্ম (যেমন কপার বিদ্যুৎ পরিবাহী, কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয়), তা আর থাকত না। হাইড্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি হতে পারত না। কার্বনের জটিল শৃঙ্খল তৈরি হতো না, ফলে ডিএনএ, প্রোটিন বা কোনো জৈব অণুর তৈরি হওয়া একেবারেই অসম্ভব হতো।
আবার পদার্থের ভেতরে পরমাণুগুলোর মাঝে কোনো খালি জায়গা থাকত না। পরমাণুর ভেতরের ইলেকট্রন মেঘ নিউক্লিয়াসের একদম ঘাড়ের ওপর এসে চেপে বসত। ফলে কঠিন বা তরল বলতে কিছু থাকত না। দেয়াল স্পর্শ করলে তোমার হাত দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যেত, কিংবা পুরো বস্তুজগৎ সংকুচিত হয়ে অতি ক্ষুদ্র ও নিউট্রন স্টারের মতো চরম ঘন এক পিণ্ডে রূপ নিত।
কোয়ান্টাম কণাদের পথ পাড়ি দিতে কি সময় লাগে নাপদার্থের ভেতরে পরমাণুগুলোর মাঝে কোনো খালি জায়গা থাকত না। পরমাণুর ভেতরের ইলেকট্রন মেঘ নিউক্লিয়াসের একদম ঘাড়ের ওপর এসে চেপে বসত। ফলে কঠিন বা তরল বলতে কিছু থাকত না।সংক্ষেপে বলতে গেলে, পাউলির বর্জন নীতি হলো পদার্থের আয়তন, বৈচিত্র্য এবং গঠনের মূল স্তম্ভ। এই নীতি না থাকলে মহাবিশ্ব একটি বৈচিত্র্যময় ও প্রাণবন্ত জগতের বদলে কেবল একপ্রকার অতিক্ষুদ্র, অতি-ঘন ও বৈশিষ্ট্যহীন কণার জমাট বাঁধার পিণ্ডে পরিণত হতো।
যাই হোক, ফার্মিয়নদের ঠিক বিপরীত ঘটনা ঘটে বোসনদের ক্ষেত্রে। এখানে বলে রাখা দরকার, কণাদের বোসন নামটি এসেছে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে। এই কণাগুলোর নাম বোসন রেখেছিলেন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ পল ডিরাক। বোসন কণারা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে। সত্যেন্দ্রনাথ বসু প্রথম ফোটনের জন্য এই কোয়ান্টাম পরিসংখ্যান তৈরি করেন। পরে আইনস্টাইন এই ধারণাকে বিস্তৃত করেন এবং তাঁদের যৌথ নামানুসারে এর নাম হয় বোস-আইনস্টাইন পরিসংখ্যান। সত্যেন্দ্র বসুর এই অসাধারণ আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের ভিত্তি গঠনে এক অনন্য ও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।
ছবি ১৯: বোসন কণার নামকরণ করা হয়েছে আমাদের বাঙালী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর নামানুসারে। বোসন কণারা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে বলে এই নামটি রেখেছিলেন বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ পল ডিরাক।যাই হোক, একদল বোসনকে যদি পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি, বা মাইনাস ২৭৩.১৫° সেলসিয়াসের কাছাকাছি ঠান্ডা করা যায়, তাহলে তারা সবাই মিলে ঘন হয়ে একটি ছোট্ট পিণ্ডের মতো অবস্থায় চলে যাবে। প্রত্যেকেই আনন্দের সঙ্গে একই অবস্থা ভাগাভাগি করে নেবে। কোয়ান্টাম জগতের এই অদ্ভুত ঘটনাকে বলা হয় বোস–আইনস্টাইন ঘনীভবন বা কনডেনসেট। একে বলা হয় পদার্থের পঞ্চম অবস্থা। আমরা সাধারণত পদার্থের যে চারটি অবস্থা চিনি—গ্যাস, তরল, কঠিন এবং প্লাজমা—এর সঙ্গে এবার যোগ হলো এই পঞ্চম অবস্থাটি।
কোয়ান্টাম বলবিদ্যায় সবকিছুই কি অনিশ্চিতসত্যেন্দ্রনাথ বসু প্রথম ফোটনের জন্য এই কোয়ান্টাম পরিসংখ্যান তৈরি করেন। পরে আইনস্টাইন এই ধারণাকে বিস্তৃত করেন এবং তাঁদের যৌথ নামানুসারে এর নাম হয় বোস-আইনস্টাইন পরিসংখ্যান।পদার্থের এই অত্যন্ত অদ্ভুত অবস্থার ভৌত ধর্মও আমাদের পরিচিত অবস্থাগুলোর চেয়ে একেবারেই আলাদা। বোস–আইনস্টাইন ঘনীভবনের একটি উদাহরণ হলো সুপারফ্লুইড হিলিয়াম-৪। হিলিয়াম-৪ পরমাণুর স্পিন শূন্য। কারণ, এর দুটি প্রোটন, দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রনের স্পিন একে অন্যকে বাতিল করে দেয়। তাই হিলিয়াম-৪ একটি বোসন।
এবার ধরা যাক, একগুচ্ছ হিলিয়াম-৪ পরমাণুকে পরম শূন্যের মাত্র প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস ওপরে নামিয়ে আনা হলো। তখন সব পরমাণু একই ভূমি অবস্থায় চলে যাবে। তৈরি হবে একটি বোস–আইনস্টাইন ঘনীভবন। অত্যন্ত ঠান্ডা হিলিয়াম-৪ পরমাণুর এই সমষ্টি তখন পরিণত হবে একটি সুপারফ্লুইডে বা অতি-তরল। এর আঠালো ভাব বা সান্দ্রতা থাকে না (ইংরেজিতে বলে ভিসকোসিটি)। মানে, এর ভেতরে তরলের প্রবাহে কোনো বাধাই থাকে না।
এই সুপারফ্লুইডকে নাড়িয়ে দিলে, তার ভেতরে তৈরি হওয়া ঘূর্ণিগুলো অনন্তকাল ধরে ঘুরতেই থাকবে। থামার কোনো কারণ নেই। সুপারফ্লুইড এমনকি তার পাত্রের দেয়াল বেয়ে ওপরে উঠতে পারে। আবার সাধারণ তরল যেসব অতি সূক্ষ্ম ফুটো দিয়ে গলে যেতে পারে না, এগুলো তার ভেতর দিয়ে অনায়াসে বয়ে যেতে পারে।
কোয়ান্টাম মেকানিকস কেউ বোঝে না, বিজ্ঞানীরাও নয়!এই সুপারফ্লুইডকে নাড়িয়ে দিলে, তার ভেতরে তৈরি হওয়া ঘূর্ণিগুলো অনন্তকাল ধরে ঘুরতেই থাকবে। থামার কোনো কারণ নেই। সুপারফ্লুইড এমনকি তার পাত্রের দেয়াল বেয়ে ওপরে উঠতে পারে।একইভাবে, কোনো সুপারকন্ডাক্টিং বা অতিপরিবাহী ধাতুকে খুব কম তাপমাত্রায় ঠান্ডা করলে তার ভেতরের ইলেকট্রনগুলো জোড়া বেঁধে বোসন তৈরি করবে। এই জোড়াগুলোকে বলা হয় কুপার পেয়ার বা কুপার জোড়া। ইলেকট্রনের এই জোড়াগুলো আবার অন্য জোড়ার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিলেমিশে থাকতে পারে। সবাই মিলে একই ভূমি অবস্থা ভাগ করে নেয়। এই বোস–আইনস্টাইন ঘনীভবনের একটি অসাধারণ বৈশিষ্ট্য হলো এর বৈদ্যুতিক বাধা বা রোধ একেবারে শূন্য থাকে। মানে, এর ভেতর দিয়ে বিদ্যুৎ কোনো বাধা ছাড়াই প্রবাহিত হতে পারে। আর এই প্রক্রিয়ায় বিদ্যুৎ প্রবাহের শক্তিও তাপ হিসেবে নষ্ট হয় না।
একবার কল্পনা করো—তোমার কম্পিউটারের সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যদি অতিপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হতো! তাহলে কম্পিউটার কখনোই গরম হতো না। এমনকি তার কুলিং ফ্যানও চালু করার দরকার পড়ত না! কে জানত, বোসনদের এই ‘সবাই মিলে ঘনিষ্ঠভাবে থাকার’ অদ্ভুত স্বভাব থেকেই এমন সব পদার্থ তৈরি হতে পারে, যার এত চমৎকার প্রযুক্তিগত ব্যবহার রয়েছে!
কোয়ান্টাম মেকানিকস কেন বলে অতীত সত্যি নয়

Source - www.bigganchinta.com ↗