Bangladesh · 2026-11-16 07:00:00

পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি

পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটি
‘ডেভিলস হোল পাপফিশ’ (Cyprinodon diabolis) হলো পৃথিবীর সবচেয়ে বিরল মাছ। যুক্তরাষ্ট্রের নেভাদার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ‘ডেভিলস হোল’ নামের ভূগর্ভস্থ গরম পানির একটি ছোট চুনাপাথরের গুহায় কেবল এই মাছ দেখতে পাওয়া যায়। বন্য পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকা যেকোনো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এদের বাসস্থান বা ভৌগোলিক এলাকা সবচেয়ে ছোট।
ধারণা করা হয়, প্রায় পাঁচ লাখ বছর আগে এই চুনাপাথরের গুহাটির ছাদ ধসে পড়েছিল। তখনই গুহার ভেতরকার পানি খোলা আকাশের নিচে চলে আসে এবং মাছগুলো সেখানে ঢুকে পড়ে। গুহার ভেতরের পানি বেশ গরম, প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা ৯৩ ডিগ্রি ফারেনহাইট। তা ছাড়া সেখানে অক্সিজেনের পরিমাণও কম। কিন্তু এত কষ্টকর পরিবেশের সঙ্গেই মাছগুলো নিজেদের মানিয়ে নিয়েছে। তবে খাবার সংকট, জিনের ত্রুটি এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির তাপমাত্রা বেড়ে যাওয়া ও অক্সিজেন কমে যাওয়ায় মাছগুলো এখন বড় বিপদের মুখে রয়েছে।
১৯৭০-এর দশকের শুরুতে বিজ্ঞানীরা এই মাছগুলোর ওপর নজর রাখা শুরু করেন। তখন ১২৯ মিটার গভীর গুহায় স্কুবা ডাইভার পাঠিয়ে গুণে দেখা গিয়েছিল, সেখানে মোটে ২০০টি মাছ আছে। ২০১৩ সালের দিকে সেই সংখ্যা কমে মাত্র ৬৮ থেকে ৩৫টিতে নেমে আসে। বিজ্ঞানীরা মনে করেন, অন্য কোথাও যদি এই মাছগুলোর নিরাপদ ঠিকানা বা আরেকটি দল গড়ে তোলা না যায়, তবে একসময় এরা চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে।
বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কার২০২৫ সালের মার্চ মাসে এদের সংখ্যা কমতে কমতে মাত্র ২০টিতে নেমে এসেছিলতবে আড়াই সেন্টিমিটারের এই ছোট মাছগুলোকে অন্য কোথাও সরিয়ে নেওয়া মুখের কথা নয়। কাজটা সাবধানে না করলে নতুন জায়গায় নেওয়ার পথে মাছগুলো যেমন মারা যেতে পারে, তেমনি মূল গুহায় থাকা মাছের সংখ্যাও স্থায়ীভাবে কমে যেতে পারে। এই সমস্যার সমাধান খুঁজতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলির পরিবেশবিজ্ঞানী স্টিভেন বেসিঙ্গার একটি দারুণ উপায় বের করেন। তিনি বিজ্ঞানের সাহায্য নিয়ে একটি ঝুঁকি বিশ্লেষণ বা মডেল তৈরি করেন। এর উদ্দেশ্য ছিল, মূল গুহা থেকে মাছগুলোকে নিরাপদে এবং কোনো ক্ষতি না করে সরিয়ে নেওয়ার সেরা উপায়টা খুঁজে বের করা।
বিজ্ঞানী বেসিঙ্গার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘কিছু প্রাণী পরিবেশের জন্য খুব দরকারি, আবার কিছু প্রাণী থেকে নতুন ওষুধ পাওয়া যায়। তবে ডেভিলস হোল পাপফিশ মানুষের এমন কোনো বড় উপকারে লাগে কি না, আমরা জানি না। তা ছাড়া একটামাত্র গুহায় বন্দী থাকলে এদের দিয়ে বড় কোনো উপকার পাওয়ার আশাও কম। কিন্তু একটা কথা সত্যি, পৃথিবীর বাকি সব জীবের মতো এই ছোট মাছটারও বাঁচার পুরো অধিকার আছে। মানুষের কোনো কাজে লাগল কি না, তার ওপর জীবের জীবন বাঁচানো নির্ভর করে না।’
বিজ্ঞানীরা বিভিন্ন সময়ের পরিস্থিতি মিলিয়ে কম্পিউটার বা মডেলের মাধ্যমে পরীক্ষা করে দেখেছেন। তারা গুহা থেকে বিভিন্ন বয়সের মাছ ও ডিম সরানোর হিসাব কষে একটি নিরাপদ পথ বের করেছেন। তাদের হিসাব বলছে, কোনোভাবেই এক বছরে গুহাটি থেকে ছটির বেশি প্রাপ্ত বয়স্ক মাছ তুলে নেওয়া যাবে না। আর এ কাজটি করতে হবে কেবল শরৎকালে।
২০২৫ সালের মার্চ মাসে এদের সংখ্যা কমতে কমতে মাত্র ২০টিতে নেমে এসেছিল। ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের তথ্যমতে, এর আগের কয়েক মাসে দুটি ভূমিকম্পের কারণে মাছগুলোর থাকার জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের ধাক্কায় গুহার ভেতরের পানিতে ছয় ফুট উঁচু ঢেউ তৈরি হয়েছিল, যা দেখতে অনেকটা ওয়াশিং মেশিনের ভেতরে ঘুরতে থাকা পানির মতো।
বেলে মাছ কেন বালির নিচে থাকেবর্তমানে এই মাছের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১৩৭টিতে পৌঁছেছেফলে অগভীর জায়গায় থাকা শেওলা আর মাছের ডিমগুলো জলাধারের গভীরে তলিয়ে যায়। এই জলাধারটি এতটাই গভীর যে এর তলদেশ আজও খুঁজে পাওয়া যায়নি। ডাইভাররা ৪৩৬ ফুট নিচ পর্যন্ত নেমেও এর তলার কোনো খোঁজ পাননি।
মাছগুলোকে বাঁচাতে বিজ্ঞানীরা কৃত্রিম পরিবেশে পাপফিশের বংশবৃদ্ধি করান এবং পরে সেগুলোকে এই জলাধারে ছেড়ে দেন। এর ফলে ওই বসন্তেই এদের সংখ্যা বেড়ে ৭৭টিতে দাঁড়ায়। ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, বর্তমানে এই মাছের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ১৩৭টিতে পৌঁছেছে।
ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের সুপারিনটেনডেন্ট মাইক রেনল্ডস এক বিবৃতিতে বলেন, ‘এখনো অনেক বাধাবিপত্তি রয়ে গেছে, তবু এই সাফল্য আমাদের আশা দেখাচ্ছে। আমরা এই মাছগুলোকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
প্রায় ২০ লাখ বছর আগে, যখন এখানকার আবহাওয়া অনেক ভেজা বা আর্দ্র ছিল, তখন কলোরাডো নদীর মাধ্যমে এই পাপফিশগুলো ডেভিলস হোলে এসে পৌঁছায়। ১০ হাজার থেকে ২০ হাজার বছরের মধ্যে এই অঞ্চলটি ধীরে ধীরে শুকনো মরুভূমিতে পরিণত হতে থাকে।
ফলে এ জলাধারটি বাইরের সব নদী বা পানির উৎস থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। ডেভিলস হোল পাপফিশগুলো এই অদ্ভুত ও কম খাবারের পরিবেশের সঙ্গেই নিজেদের মানিয়ে নেয়। একই পরিবারের ভেতরে বংশবৃদ্ধি করতে করতে এরা পৃথিবীর সবচেয়ে কম জিনগত বৈচিত্র্যসম্পন্ন প্রাণীদের একটিতে পরিণত হয়েছে। চোরাকারবারি ঠেকাতে ও অন্যান্য বিপদ থেকে মাছগুলোকে বাঁচাতে বর্তমানে পুরো গুহাটি তালাবদ্ধ বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর সেখানে সার্বক্ষণিক ভিডিও ক্যামেরার নজরদারি বসানো আছে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট, সায়েন্টিফিক আমেরিকান, ডিসকভার ওয়াইল্ডলাইফ
বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধ

Source - www.kishoralo.com ↗