Bangladesh · 2026-11-16 09:18:34

ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০

ভারতীয় ক্রিকেটে শেবাগ–দ্রাবিড় জুটি ২.০
ক্রিকেটে কিছু নাম শুধু নাম নয়। একটা ইতিহাস, একটা আবেগ, কখনো কখনো একটা গোটা প্রজন্মের স্মৃতি।
ভারতীয় ক্রিকেটে বীরেন্দর শেবাগ আর রাহুল দ্রাবিড় তেমনই দুটি নাম। একজনের ব্যাটে ছিল ঝড়ের উন্মাদনা, অন্যজনের ব্যাটে ধৈর্যের আশ্চর্য শিল্প। একজন বল দেখতেন, আর মারতেন। অন্যজন বল বুঝতেন, তারপর খেলতেন। দুজনের ক্রিকেট–দর্শন ছিল দুই মেরুর।
এত দিন পর ভারতীয় ক্রিকেটে আবার একই দলে ফিরছেন শেবাগ ও দ্রাবিড়। তবে এবার নাম দুটি বীরেন্দর শেবাগ ও রাহুল দ্রাবিড় নয়। তাঁদের দুই ছেলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৬-এ পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। সেই জয়ে সামনে থেকে আলো ছড়িয়েছেন এই দুই তরুণ। আর্যবীর হয়েছেন টুর্নামেন্টের–সেরা খেলোয়াড়। ৯০.২৫ গড়ে করেছেন ৩৬১ রান। অন্বয়ও নজর কেড়েছেন উইকেটের পেছনে এবং ব্যাট হাতে। তবে সবচেয়ে মজার ব্যাপার, বাবাদের মতোই তাঁদের ক্রিকেটের ধরনও আলাদা। শুধু একটা জায়গায় যেন অদ্ভুত মিল। দুজনের ব্যাটেই আছে বাবার ছায়া। আবার সেই ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টাও।
বাবার মতোই আর্যবীর শেবাগও ওপেনার।আর্যবীর শেবাগ ওপেনার। নতুন বলের সামনে শুরুতে একটু সময় নেন। পায়ের কাজ ভালো। বলের লাইন ও লেংথ বুঝে তারপর ধীরে ধীরে হাত খোলেন। বাবার সঙ্গে এখানেই তাঁর প্রথম বড় পার্থক্য। বীরেন্দর শেবাগ শুরু থেকেই বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়তে ভালোবাসতেন। আর্যবীর বরং নতুন বলের বিপদ সামলে নেন। তারপর শুরু হয় অন্য গল্প। কাভার দিয়ে কাট, বোলারের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে দেওয়া কিংবা স্পিনারদের সীমানার বাইরে পাঠানো। বাবার মতোই তাঁর ব্যাটে তখন রানের উৎসব।
বলের লাইন ও লেংথ বুঝে তারপর ধীরে ধীরে হাত খোলেন আর্যবীর শেবাগ ।পাকিস্তানের বিপক্ষে ফাইনালেও এই পরিণতিবোধ দেখিয়েছেন আর্যবীর। আলী রাজা ও মোহাম্মদ সাইয়ামের ভালো বোলিংয়ের সামনে শুরুতে সতর্ক ছিলেন। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দ্রুত উইকেট হারানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন। লক্ষ্য ছিল, শুরুতে উইকেট না দিয়ে ভারতকে ম্যাচে রাখা। লক্ষ্য রায়চন্দানির সঙ্গে ৯৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। ৩৩৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারত!
শেবাগ দ্রাবিড় থেকে রাজ্জাক—বাবাদের পথ ধরেছেন যেসব ছেলেরাঅন্বয় দ্রাবিড়ের গল্পটা ঠিক উল্টো। ক্রিজে এসেই বোলারকে আক্রমণ করতে পছন্দ করেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ৩৩তম ওভারে যখন ব্যাটিংয়ে নামেন, ভারতের ৪ উইকেট পড়ে গেছে। রান দরকার। বাউন্ডারি দরকার। চাপও কম নয়। কিন্তু অন্বয়ের যেন তাড়া আছে। প্রথম বলেই ভয়ডরহীন ভঙ্গিতে পুল করে পাঠালেন ডিপ মিড উইকেটে। পরের বলটি কাট করে মারলেন সীমানায়। এটাই তাঁর ব্যাটিংয়ের ধরন। মাঝের সারিতে নেমে দ্রুত রান তোলা। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক যুব ওয়ানডে সিরিজেও দেখিয়েছেন সেই সামর্থ্য। ৬৭ বলে ৮৭ এবং ১৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন। দুটিতেই প্রথম বল থেকেই বোলারদের চাপে রেখেছেন। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ১২ বলে ১৯ রান করে রানআউট না হলে হয়তো আরও কিছু দেখার সুযোগ মিলত।
অন্বয় দ্রাবিড় ক্রিজে এসেই বোলারকে আক্রমণ করতে পছন্দ করেন। এই দুজনের বাবাদের নামের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ক্রিকেটের বিশাল ইতিহাস। সেই নামের ভার বইতে হয় দুই তরুণকেও। তাঁদের প্রতিটি ভালো শটের পর তুলনা আসে। প্রতিটি আউটের পরও। আর্যবীর শেবাগের ব্যাটিংয়ে বাবাকে খোঁজা হয়, অন্বয় দ্রাবিড়ের ব্যাটিংয়ে খোঁজা হয় রাহুল দ্রাবিড়কে।
দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাজীব নায়ার যেমন বলছেন, ‘ওর কিছু শট দেখলে বীরেন্দর শেবাগের কথা মনে পড়ে। বিশেষ করে ক্রিজ ছেড়ে খুব বেশি বের না হয়েই স্পিনারদের কভার দিয়ে মারার ধরনটা। বাবার সঙ্গে মিল আছে।’
অন্বয় দ্রাবিড়ের ব্যাটিংয়ে বাবার ছাপ নেই, তা নয়। তাঁর স্কয়ার কাট ও লেট কাট দেখলে রাহুল দ্রাবিড়ের কথা মনে পড়বেই। কিন্তু আক্রমণাত্মক মানসিকতায় তিনি যেন অন্য মানুষ।
অন্বয়ের কোচ কার্তিক জেশ্বন্তের সঙ্গে কথা বললে বিষয়টি আরও পরিষ্কার হয়। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, অন্বয়ের এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের উৎস কোথায়, কোচ পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয়, ও আক্রমণাত্মক ক্রিকেটার?’ এরপর যোগ করেন, ‘ওর ব্যাটিংয়ের মৌলিক বিষয়গুলো খুব ভালো। এখন একজন ব্যাটসম্যান হিসেবে নিজের প্রকাশ ঘটাতে শুরু করেছে। আমার মনে হয়, ও ভারসাম্যপূর্ণ একজন ক্রিকেটার। ও ঠিক বীরেন্দর শেবাগের মতো নয়। তবে ওর মধ্যে রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগ দুজনেরই কিছু বৈশিষ্ট্য আছে।’
রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগ। দুজনের মধ্যে মিল আরও আছে। দুজনই মনোযোগী, কৌতূহলী। ক্রিকেট নিয়ে প্রশ্ন করেন। খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করেন। দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলার সময় প্রথম আলোচনায় আসেন আর্যবীর। দলটির কোচ উদয় গুপ্তর চোখে তিনি বেশ গোছানো একজন ক্রিকেটার। সময়মতো অনুশীলনে আসেন। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন। প্রচুর প্রশ্ন করেন।
অন্বয় দ্রাবিড় ও আর্যবীর শেবাগ। দুই বিখ্যাত বাবার ছেলে। অন্যদিকে অন্বয়ও ভালো শ্রোতা। কার্তিকের ভাষায়, ‘অন্বয়ের সঙ্গে কথা বললে মনে হয় না কোনো বাচ্চার সঙ্গে কথা বলছি। ও খুব পড়াশোনা করে, খুঁটিনাটি বিষয়ে মনোযোগী। আশপাশে এবং পৃথিবীতে কী ঘটছে, সে সম্পর্কে ওর ভালো ধারণা আছে। মৌলিক বিষয়ের বাইরে নতুন কিছু বলার থাকলে ও মন দিয়ে শোনে। ওকে কিছু শেখানোর থাকলে সময় দিতে হয় না, নিজেই শুনতে আগ্রহী।’
এশিয়া কাপ জয়ের পর দুজনকে নিয়ে আগ্রহ বেড়েছে। আর্যবীরের দিকে আলোটা একটু বেশি। টুর্নামেন্ট–সেরার পুরস্কার তো আর প্রতিদিন পাওয়া যায় না! তবে দুই কোচই মনে করেন, সামনের কয়েক বছর খুব গুরুত্বপূর্ণ। এই সময় নিজেদের ব্যাটিং আরও পরিণত করতে হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে হবে। দুজনেরই পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার সামর্থ্য আছে।
ভারতীয় ক্রিকেটে একসময় শেবাগ ও দ্রাবিড় ছিলেন একই দলের দুই ভিন্ন মেরু। ভবিষ্যতে হয়তো আবার তাঁদের নাম একসঙ্গে উচ্চারিত হবে। তবে এবার দৃশ্যটা হবে একটু অন্য রকম।
একজন শেবাগ থাকবেন, যার ব্যাটিংয়ে দ্রাবিড়ের ছোঁয়া। আরেকজন দ্রাবিড় থাকবেন, যার ব্যাটে দেখা যাবে শেবাগের ঝড়।
বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

Source - www.prothomalo.com ↗