কারও সহযোগিতা ও উৎসাহ ব্যতীত কোনো মানুষ শুধু নিজের প্রতিভার জোরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারে না। কবি জসীমউদ্দীনের জীবনে ড. দীনেশচন্দ্র সেন তেমনই একজন সহায়তার নাম, উৎসাহের নাম। রক্তের সম্পর্কে জন্মদাতা পিতা না হয়েও কেউ কেউ কারও কারও জীবনে আদ্যোপান্ত পিতা হয়ে ওঠেন। যেমন দীনেশচন্দ্র সেন হয়ে উঠেছিলেন জসীমউদ্দীনের জীবনে। রাজধানীতে কবি জসীমউদ্দীন রোডে অবস্থিত কবির নিজের শোবার ঘরের খাটের দুই মাথায় পাশাপাশি দুটি ছবি টাঙানো আছে—একটি কবির জন্মদাতা পিতার, অন্যটি দীনেশচন্দ্র সেনের। কীভাবে একটি পথের সম্পর্ক ক্রমান্বয়ে দীর্ঘস্থায়ী সম্পর্কে রূপ নিল, সেই দীর্ঘ সফরের আলপনা আঁকার চেষ্টায় আজকের এই লেখা।
পাড়াগাঁ থেকে গান সংগ্রহ করে স্রেফ দুটো মুখের উৎসাহ পাওয়ার জন্য তরুণ জসীমউদ্দীন গিয়েছিলেন কলকাতায়, দীনেশবাবুর কাছে। দেখা হলো দীনেশবাবুর সঙ্গে। সেদিন মুখের উৎসাহ তো পেলেনই, সেই সঙ্গে পেলেন মাসে ৭০ টাকা বেতনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাম্যগাথা সংগ্রাহকের চাকরি। কবি তখন সবে আইএ ক্লাসে পড়াশোনা করছিলেন। তিনি পেরেশান হয়ে উঠেছিলেন, কাজের ফাঁকে তাঁর পড়াশোনাটা ছুটে যায় কি না তা নিয়ে। কিন্তু সেই সময় দীনেশবাবু আশ্বাস দিলেন এবং বললেন, ‘তোমার পড়াশুনার কিছু আটকাবে না। ছুটির মধ্যে গ্রামে যেয়ে গান সংগ্রহ কোরো। অন্য সময় পড়াশুনা কোরো।’
জসীমউদ্দীন ও দীনেশচন্দ্র সেন: অকৃপণ মালির ফুটন্ত গোলাপ

জসীমউদ্দীন সেদিন হয়তো এক কদম এগিয়ে দীনেশবাবুর দিকে গিয়েছিলেন, আর দীনেশবাবু দশ কদম এগিয়ে জসীমউদ্দীনের সমগ্র জীবনে এক বিরাট ছাপ রেখে গেলেন।
‘কবর’ কবিতাটি জসীমউদ্দীন দীনেশবাবুকে একপ্রকার জোর করেই পাঠ করিয়েছিলেন। প্রথমে দীনেশচন্দ্র কবিতা পড়তে নাকচ করে দেন এবং বলেন, ‘তোমার নিকট আমি কবিতা রচনা চাই না। কবিতা রচনা করার বহু লোক বাঙলাদেশে আছে। কিন্তু গ্রামের অশিক্ষিত চাষীকবিদের গ্রাম্যগানগুলি সংগ্রহ করবার লোক মোটেই নেই।’
কল্লোল পত্রিকায় ‘কবর’ কবিতাটি প্রকাশের পর জসীমউদ্দীন দীনেশবাবুকে একটি চিঠি দিলেন। চিঠিতে লিখলেন, ‘আপনি আমার কবিতা পড়েন না। এ মাসে “কল্লোলে” আমার “কবর” নামে একটি কবিতা ছাপা হয়েছে। যদি পড়েন, খুব খুশি হব।’
কবিতাটি পড়ার পর দীনেশবাবু জসীমউদ্দীনের কাছে লিখলেন সুদীর্ঘ এক চিঠি। দীনেশবাবু লিখেছিলেন, ‘দূরাগত রাখালের বংশীধ্বনির মতো তোমার কবিতা আমার অন্তরকে স্পর্শ করেছে। তোমার কবিতা পড়ে আমি অনেক চোখের জল ফেলেছি।’
এই চিঠির পর জসীম প্রত্যুত্তরে লিখলেন, ‘এমন কত কবিতাই রচনা করেছি। কিন্তু কোন ভাল মাসিক পত্রিকাই তা ছাপে না। কবিতা লিখে আর কি হবে?’
মাসখানেক পর দীনেশবাবু তিলক সংখ্যা ফরওয়ার্ড কাগজে ‘অ্যান ইয়ং মোহামেডান পোয়েট’ নাম দিয়ে জসীমউদ্দীনের ওপর স্বতন্ত্র এক প্রবন্ধ লিখে ফেললেন। সেখানে ‘কবর’ কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন। এর পর থেকে জসীমউদ্দীনের নিজের কবিতা ছাপাতে আর বেগ পেতে হলো না। যখন কবি বিএ ক্লাসের ছাত্র, তখন ‘কবর’ কবিতাটি ম্যাট্রিক ক্লাসের পাঠ্য করা হয়েছিল। এতেও দীনেশবাবুর ভূমিকা অনস্বীকার্য।
‘কবর’ কবিতাটি জসীমউদ্দীন দীনেশবাবুকে একপ্রকার জোর করেই পাঠ করিয়েছিলেন। প্রথমে দীনেশচন্দ্র কবিতা পড়তে নাকচ করে দেন এবং বলেন, ‘তোমার নিকট আমি কবিতা রচনা চাই না। কবিতা রচনা করার বহু লোক বাঙলাদেশে আছে। কিন্তু গ্রামের অশিক্ষিত চাষীকবিদের গ্রাম্যগানগুলি সংগ্রহ করবার লোক মোটেই নেই।’‘নক্সী কাঁথার মাঠ’ ছাপানোর ক্ষেত্রে দীনেশবাবুর সহযোগিতা ও পরামর্শ—দুটোই ছিল অগ্রণী ভূমিকায়। জসীমউদ্দীন ‘নক্সী কাঁথার মাঠ’ ছাপানোর জন্য ‘প্রবাসী’তে পাঠিয়েছিলেন, এ কথা জানার পর দীনেশবাবু তাৎক্ষণিক বললেন, ‘না না, তুমি কবিতাটি “প্রবাসী” হতে ফেরত নিয়ে এসো। ওরা ছাপালে খুব ছোট-অক্ষরে ছাপাবে। হয়ত দুই-তিনবারে প্রকাশ করবে। তাতে পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে না। কলকাতার সবচাইতে বড় প্রকাশককে দিয়ে তোমার বই প্রকাশের ব্যবস্থা করব। শিগগির “প্রবাসী” হতে তোমার পাণ্ডুলিপি নিয়ে আসো।’
সেই সময় গুরুদাস কোম্পানি শরৎচন্দ্র ও দীনেশচন্দ্র সেনকে বই বাবদ যে হারে কমিশন দিতেন, সেই একই হারে জসীমউদ্দীনের বইয়ের বাবদ কমিশন বরাদ্দ হলো। এ বিষয়ে কবি নিজেই লিখেছেন, ‘আমার মতো একজন অখ্যাত লেখকের লেখা ছাপাইয়া তাঁহারা যে আমাকে এতটা সুযোগ–সুবিধা দিলেন তাহা সম্ভব হইল শুধু দীনেশবাবুর তদবিরে।’
তারপর দীনেশচন্দ্র বারবার জসীমউদ্দীনকে তাগাদা দিচ্ছিলেন বইটি যত দ্রুত সম্ভব ছাপিয়ে ফেলার জন্য। তখন তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। সে অবস্থাতেই তিনি জসীমউদ্দীনকে চিঠি লিখলেন, ‘তোমার “নক্সী কাঁথার মাঠ” বইখানা আমি বেঁচে থাকতে ছাপিয়ে ফেল। আমি মরে গেলে আমার মতো করে অন্য কেউ তোমার বই-এর সমালোচনা করবে না। তোমার বই ছাপা হলে আমি তার উপর এক বিস্তৃত সমালোচনা লিখব। তাতে বাঙলাদেশের পাঠকসমাজে তোমার বই-এর কদর হবে।’
জসীমউদ্দীন ( ১ জানুয়ারি ১৯০৩ – ১৪ মার্চ ১৯৭৬)দীনেশবাবুর সহযোগিতা, উৎসাহ এবং আরও নানাবিধ প্রচেষ্টার পর ‘নক্সী কাঁথার মাঠ’ বইটি ছাপা হলো। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। বইটি যতটা সাড়া ফেলবার কথা, ততটা ফেলছে না; বিক্রিও হচ্ছে না। জসীমউদ্দীনের বই বিক্রির জন্য তো দীনেশবাবুর কিছু একটা করতে হবে! দীনেশবাবু করলেন কী, এই বইয়ের ওপর বারো-তেরো পৃষ্ঠার একটি সমালোচনা লিখে ফেললেন। তারপর ‘নক্সী কাঁথার মাঠ’ হু হু করে বিক্রি হতে লাগল।
দীনেশবাবু ‘নক্সী কাঁথার মাঠ’ বইটির ওপর সমালোচনা না লিখলে তাঁর কোনো কিছুরই কমতি হতো না। পাঠকসমাজে দীনেশবাবুর যে কদর, তারও কোনো হেরফের হতো না। কিন্তু কবি জসীমউদ্দীনের একটু অবহেলা পোহাতে হতো, পাঠকসমাজে নিজের জায়গা শক্তপোক্ত করতে একটু বেগ পেতে হতো। দীনেশবাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কবি লিখেছেন, ‘এই একটি মানুষ আমার জীবনে আমাকে এক অবস্থা হইতে আর এক অবস্থায় আনিয়া দাঁড় করাইয়াছেন। তাঁহার সঙ্গে যদি আমার দেখা না হইত, হয়ত আইএ পর্যন্ত পড়াশুনা করিয়াই আমার ছাত্রজীবন শেষ করিতে হইত। হয়ত কোন অফিসের কেরানি হইয়া অথবা কোন গ্রাম্য স্কুলের স্বল্প বেতনের শিক্ষক হইয়া আমাকে জীবন কাটাইতে হইত।’
দীনেশবাবুর সহযোগিতা, উৎসাহ এবং আরও নানাবিধ প্রচেষ্টার পর ‘নক্সী কাঁথার মাঠ’ বইটি ছাপা হলো। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। বইটি যতটা সাড়া ফেলবার কথা, ততটা ফেলছে না; বিক্রিও হচ্ছে না। জসীমউদ্দীনের বই বিক্রির জন্য তো দীনেশবাবুর কিছু একটা করতে হবে! দীনেশবাবু করলেন কী, এই বইয়ের ওপর বারো-তেরো পৃষ্ঠার একটি সমালোচনা লিখে ফেললেন। তারপর ‘নক্সী কাঁথার মাঠ’ হু হু করে বিক্রি হতে লাগল।১৯২৯ সালে জসীমউদ্দীন বিএ পাস করে এমএ পড়তে কলকাতায় যান। দীনেশবাবু তখনকার ইংরেজ ওয়ার্ডেন সাহেবকে জসীমের ব্যাপারে ভূয়সী প্রশংসা করে একটি চিঠি লেখেন। এই চিঠির বদৌলতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে ভর্তি হন। দীনেশচন্দ্র সেন তখন সেখানকার অধ্যক্ষ।
সেই সময়ের স্মৃতিচারণা করে দীনেশচন্দ্র সেন কেমন ক্লাস নিতেন, সে প্রসঙ্গে জসীমউদ্দীন বলছেন, ‘ক্লাসে পড়াইতে তিনি পুস্তকের সাহায্য লইতেন না। এক একদিন এক একটি বিষয় লইয়া তিনি আলোচনা করিতেন। সে আলোচনায় তিনি যে কাব্যরস সৃষ্টি করিতেন তাহাতে আমরা মুগ্ধ হইয়া যাইতাম। কোনদিন তিনি চণ্ডীদাসের কবিতা লইয়া আলোচনা করিতেন। চণ্ডীদাসের এক একটি পদ আবৃত্তি করিয়া তিনি যেন বিনা সুতার মালা গাঁথিতেন। রাধাকৃষ্ণের ভালবাসাকে প্রথমে তিনি মর্তভূমিতে স্থাপন করিয়া ধীরে ধীরে তাহা স্বর্গলোকে লইয়া যাইতেন। তাঁহার আবৃত্তিতে তিনি যেন কবির পদগুলি আমাদের অন্তরে ধরিয়া ধরিয়া চিত্রকল্প করিয়া লিখিয়া দিতেন।’
দীনেশচন্দ্র সেনএকজন ছাত্রকে ঠিক কতটা উৎসাহ দেয়া যায়, কতখানি বলা যায়, তার সবটুকুই যেন দীনেশচন্দ্র সেন জসীমউদ্দীনের জন্য করে গেছেন। একদিন এমএ ক্লাসের প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল ছাত্রকে একসঙ্গে করে তিনি বলেছেন, ‘আমি গৌরবান্বিত যে, আমি বঙ্গভাষা ও সাহিত্যের ইতিহাস লিখেছি এবং আরও গৌরবান্বিত যে, আমি ময়মনসিংহ গীতিকার মতো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ আবিষ্কার করে পৃথিবীর রস-পিপাসুদের সামনে তুলে ধরেছি কিন্তু সবচাইতে আমার গৌরব যে, আমি কবি জসীমউদ্দীনের শিক্ষক হতে পেরেছি।’
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—কর্মব্যস্ত, সার্থক, গৌরবান্বিত দীনেশবাবুর শেষ জীবনের পরিণাম ছিল ভয়াবহ কষ্টের, বেদনার ও যন্ত্রণার। ‘স্মরণের সরণী বাহি’ বইয়ে অসিতকুমার বন্দ্যোপাধ্যায় ভূমিকায় বলেছেন, ‘কোনও পদ থেকে অবসর নিলেই একদিনেই যেন সব শক্তি, কর্মক্ষমতা, প্রভাবপ্রতিপত্তি নিভে যায়। দীনেশচন্দ্রের বেলায় তা নির্মম সত্যরূপে দেখা দিল। সাহিত্যের অমিত্রেরা এবার তাঁর লেখার বিরুদ্ধে প্রবল বিক্রমে অস্ত্রক্ষেপ করতে লাগলেন, ব্যঙ্গবিদ্রূপে তাঁকে যেন ঝাঁঝরা করে দিলেন। এদিকে পরিবারেও নানা কারণে শান্তি ছিল না।’
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—কর্মব্যস্ত, সার্থক, গৌরবান্বিত দীনেশবাবুর শেষ জীবনের পরিণাম ছিল ভয়াবহ কষ্টের, বেদনার ও যন্ত্রণার। ‘স্মরণের সরণী বাহি’ বইয়ে অসিতকুমার বন্দ্যোপাধ্যায় ভূমিকায় বলেছেন, ‘কোনও পদ থেকে অবসর নিলেই একদিনেই যেন সব শক্তি, কর্মক্ষমতা, প্রভাবপ্রতিপত্তি নিভে যায়। দীনেশচন্দ্রের বেলায় তা নির্মম সত্যরূপে দেখা দিল। সাহিত্যের অমিত্রেরা এবার তাঁর লেখার বিরুদ্ধে প্রবল বিক্রমে অস্ত্রক্ষেপ করতে লাগলেন, ব্যঙ্গবিদ্রূপে তাঁকে যেন ঝাঁঝরা করে দিলেন। এদিকে পরিবারেও নানা কারণে শান্তি ছিল না।’একসময় জসীমউদ্দীন কিছু লিখে যার মুখ থেকে শুধু দুটো প্রশংসার কথা শুনলেই আনন্দে গদগদ হয়ে উঠতেন, সেই জসীমউদ্দীনের কাছেই তিনি তাঁর ‘বৃহৎ বঙ্গ’ বইটির ওপর মতামতের জন্য বারবার অনুরোধ করলেন। অনেকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তিনি জসীমউদ্দীনকে কতবার যে একটি মতামত লিখে দেওয়ার জন্য বলেছিলেন! এই বেদনাবিধুর মুহূর্তের কথা ভেবে কবি লিখেছেন, ‘এই গ্রন্থ লিখিয়া তিনি অনেকের কাছে অভিমত চাহিয়া পাঠান। আমাকেও তিনি বারবার আদেশ করেন এই গ্রন্থের উপরে কিছু লিখিতে। নিজে কিছু লিখিয়া যাঁর এতটুকু মতামত পাইলে গৌরবে আত্মহারা হইয়া উঠিতাম, তাঁর পুস্তকের উপরে আমি আর কি অভিমত দিব। আমি এ-বিষয়ে তাঁহাকে এড়াইয়া যাইতাম।’
তারপর বারবার যখন দীনেশচন্দ্র একটি মতামতের জন্য আবেদন করছেন, সেই সময়ের স্মৃতিচারণা করে জসীমউদ্দীন বলছেন, ‘কাগজ-কলম লইয়া কিছু লিখিয়া দিলাম। তিনি অতি যত্নের সঙ্গে তাহা পকেটে পুরিলেন। আমার চক্ষু দুইটি অশ্রুসজল হইয়া উঠিল। সেই মহামহীরুহ হিমাচল আজ তাঁর পুস্তকের উপর মতামতের জন্য আমার মতো একজন নগণ্য লোকের মতামতের জন্য এত উদ্গ্রীব। এ যেন একটি স্রোতে-পড়া লোক তৃণখণ্ডের আশ্রয় খুঁজিয়া বেড়াইতেছেন। কিছুদিন পরে দেখিলাম, “বৃহৎ বঙ্গ”র শেষের দিকে আমার সেই লেখাটি ছাপা হইয়াছে।’
দীনেশচন্দ্র সেন একটি কথা প্রায়ই বলতেন, ‘আমার বাংলা সাহিত্যের জন্য যে তপস্যা করবে আমি তার জন্য চুরি করতে প্রস্তুত আছি।’
কথাটি তিনি যে শুধু মুখেই আওড়াতেন না, তার প্রমাণ মেলে জসীমউদ্দীনের জন্য তাঁর করা কাজগুলোতে। জীবনের শেষ সময়ে যখন নিজের বলতে আর কিছুই রইল না, দাপটেরও কোনো অংশ বাকি নেই, সেই নিঃস্ব অবস্থাতেও জসীমউদ্দীনের জন্য কিছু করতে তিনি ন্যূনতম কার্পণ্য করেননি। এই প্রসঙ্গে জসীমউদ্দীন বলেছেন, ‘এই মহামহীরুহ এতদিন ছায়া দিয়া, ফুল-পুষ্প দিয়া কত শত-সহস্র লোককে পরিতৃপ্ত করিয়াছেন। আজ হৃতসর্বস্ব হইয়াও তাঁহার সেই দানের স্পৃহা যায় নাই; ভগ্ন শাখার শেষ দলটি দান করিয়া আমাকে ধন্য করিয়া যাইতেছেন।’
ঢাকায় দীনেশচন্দ্র সেনের সঙ্গে কবি জসীমউদ্দীনের শেষ দেখা হলো। তারপর একদিন খবর এল, তিনি চিরনিদ্রায় নিদ্রিত হলেন। কবি তাঁর ‘স্মরণের সরণী বাহি’ এবং ‘যাদের দেখেছি’—এই দুই বইয়ে দীনেশচন্দ্রের মৃত্যু প্রসঙ্গে লিখেছেন, ‘তিনি আমার আত্মীয় নন, পরিজন নন। তাঁর জন্য আমার সেই ক্রন্দনে কে আর সমব্যথী হইবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনাকীর্ণ প্রান্তর হইতে নিজের ঘরে ফিরিয়া আসিলাম। আজ যে আমার পিতৃবিয়োগ হইল তাহা কে বুঝিবে?’ এবং ‘তাঁহার (দীনেশচন্দ্র) মৃত্যুতে বাংলা দেশের যে ক্ষতি হইল, বাঙলা সাহিত্যগগনে একদা নূতন নক্ষত্রের উদয় হইয়া সেই ক্ষতির হয়তো কতকটা পূরণ হইবে, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি যাহা হারাইলাম তাহা আর কোনো দিনই পাইব না।’
সালমন সালমা: শিক্ষক, লেখক ও অনুবাদক

Source - www.prothomalo.com ↗