রিসবা অ্যাওয়ার্ড ২০২৬-এর জমকালো সন্ধ্যায় রংবেরঙের সাজের ভিড়ে কফি-ব্রাউন গাউনের মোনোক্রোম লুকে নজড় কেড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রইল বিস্তারিত...
নিজস্ব ফ্যাশন সেন্স দিয়ে মেহজাবীন চৌধুরী বরাবরই আলাদা করে নজর কাড়েন। সেটি আবারও দেখা গেল রিসবা অ্যাওয়ার্ড ২০২৬-এর আয়োজনে। বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকা ও গুণীজনেরা একত্র হয়েছিলেন সম্প্রতি। সেই জমকালো অ্যাওয়ার্ড শোতে রংবেরঙের সাজের ভিড়ে মেহজাবীন বেছে নিয়েছিলেন এক আভিজাত্যময় মোনোক্রোম লুক। কফি-ব্রাউন রঙের দৃষ্টিনন্দন গাউনে সেদিন নজর কেড়েছেন তিনি।
মেহজাবীনের এই গাউন ফ্যাশন ব্র্যান্ড সেলিব্রিটি’স চয়েসের। গাউনটির সবচেয়ে নজরকাড়া দিক এর নান্দনিক বডিসের নকশা। পাপড়ির মতো ডিজাইনে সাজানো বডিসজুড়ে আছে ছোট ছোট পুঁতি ও সিকুইনের কাজ।
কোমরের কাছে বডিসের শিয়ার অংশে জালির নকশা যোগ করেছে ভিন্ন মাত্রা। শাড়ির আঁচলের আদলে সাজানো প্রি-ড্রেপড গাউনটিতে ফুটে উঠেছে আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন।
এক রঙেই বাজিমাত: কফি-ব্রাউন গাউনে অন্য রকম মেহজাবীন

অফ-শোল্ডার নেকলাইনে কাঁধের ওপর কুঁচি করা ড্রেপ গাউনটিতে এনেছে শৈল্পিক ছোঁয়া। কোমর থেকে নিচে নেমে ফ্লোর ছুঁয়ে আছে গাউনের বাকি অংশ।
সঙ্গে শাড়ির আঁচলের আদলে ছেড়ে দেওয়া হয়েছে লম্বা একটি ড্রেপ। আধুনিক গাউনের নকশায় জুটি হয়েছে শাড়ির চিরচেনা আবেদন।
গাউনের সঙ্গে মিলিয়ে গয়না ও অনুষঙ্গে মেহজাবীন রেখেছেন খুবই মিনিমাল ছোঁয়া।
গলা খালি রেখে শুধু কানে পড়েছেন ব্রাউন-গোল্ডেন ক্লাস্টার স্টাড। হাতে ব্রেসলেট, আঙুলে একটি আংটি। সঙ্গে নিয়েছেন ইতালির বিলাসবহুল ব্র্যান্ড গুচির গোল্ডেন মেটালিক ক্লাচ।
মেকআপ করেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভার। চোখে স্মোকি ছোঁয়ার সঙ্গে টানা আইলাইনার ও ব্রোঞ্জ রঙের আইশ্যাডো বিশেষ আকর্ষণ কাড়ছে।
গালে পিচ-গোলাপি ব্লাশ-হাইলাইটার, ঠোঁটে নরম ন্যুড বাদামি লিপশেড। চুলের সাজে ছিল ক্ল্যাসিক হলিউড ঘরানার ছোঁয়া। ভিনটেজ ঘরানার হাফআপ, হাফডাউন স্টাইল করেছেন সুন্দরী।
কফি-ব্রাউন বা বাদামি রং অনেকের কাছে নিরাপদ ও সাদামাটা মনে হতে পারে। তবে নকশা, টেক্সচার ও ড্রেপের সমন্বয়ে মেহজাবীন দেখিয়েছেন, মোনোক্রোম লুকেও কীভাবে আভিজাত্য ও নাটকীয়তা ফুটিয়ে তোলা যায়। সব মিলিয়ে মেহজাবীনের সাজটি হয়ে উঠেছে অ্যাওয়ার্ড শোর জন্য দারুণ পছন্দ।
ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗