রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।
পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই হাসান আলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন। তবে কারা, কী কারণে ওই যুবককে ছুরিকাঘাত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঘটনাস্থলের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, কালো টি-শার্ট ও ছাই রঙের সুতির জ্যাকেট। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসআই আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Source - www.prothomalo.com ↗