সামনেই ভর্তিযুদ্ধ অপেক্ষা করছে লাখো শিক্ষার্থীর জন্য। একদিকে যেমন প্রস্তুতির লড়াই, অন্যদিকে আছে দ্বিধা। কোনো বিষয়, কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, তা নিয়ে অনেকের অনেক কৌতূহল। অধিকাংশ সাধারণ বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগে প্রতিবছর হাজারো শিক্ষার্থী ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সমন্বিত বা ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণত বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) অংশ থাকে। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা-তিন শাখার শিক্ষার্থী নির্দিষ্ট জিপিএ (সাধারণত এসএসসি ও এইচএসসিতে নির্দিষ্ট ন্যূনতম জিপিএ) ও শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুরূপ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন

বাংলা বিভাগ
বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিভাগ। এখানে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য (চর্যাপদ, মঙ্গলকাব্য, শ্রীকৃষ্ণকীর্তন), আধুনিক বাংলা কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, সাহিত্যের রূপ ও রীতি, বাংলা ব্যাকরণ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং সাহিত্য সমালোচনার নানা তত্ত্ব ও দর্শন পড়ানো হয়। ভাষা ও সাহিত্যের গভীরে প্রবেশ করে বাঙালি সংস্কৃতি ও মননশীলতাকে অনুধাবনের ক্ষেত্রে বিভাগটি অনন্য। বাংলা ভাষা, লোকসাহিত্য, তুলনামূলক সাহিত্য, ভাষাবিজ্ঞান ও আধুনিক সাহিত্যতত্ত্বে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ রয়েছে।
প্রাচীন সাহিত্য বা পাণ্ডুলিপি সংরক্ষণ, লোকসংস্কৃতি চর্চা, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য এবং সমাজতাত্ত্বিক সাহিত্য গবেষণার বিশাল ক্ষেত্র এখানে উন্মুক্ত। বিসিএস (সাধারণ শিক্ষা, প্রশাসনসহ অন্যান্য ক্যাডার), জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতা, সম্পাদনা, অনুবাদক, সরকারি-বেসরকারি প্রকাশনা সংস্থা এবং করপোরেট খাতের জনসংযোগ ও কনটেন্ট রাইটিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করার ক্ষেত্রে এই বিষয়ের গ্র্যাজুয়েটদের চাহিদা অপরিসীম। ভাষা ও সাহিত্য গবেষণার জন্য দক্ষিণ এশীয় স্টাডিজ বা তুলনামূলক সাহিত্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ভারতের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ রয়েছে।
ইংরেজি বিভাগ
ইংরেজি বিভাগ কেবল একটি ভাষা শেখার মাধ্যম নয়, এটি বিশ্বসাহিত্য, সংস্কৃতি, দর্শন ও সমাজতত্ত্বের এক বিশাল জানালা। এখানে এলিজাবেথীয় ও ভিক্টোরিয়ান সাহিত্য, শেক্সপিয়রীয় নাটক, আধুনিক ও উত্তর-আধুনিক সাহিত্য, আমেরিকান সাহিত্য, বিশ্ব সাহিত্য, তুলনামূলক সাহিত্য, লিঙ্গ ও সাহিত্য এবং ফলিত ভাষাবিজ্ঞান ও ইএলটি গভীরভাবে পড়ানো হয়। এখানে পড়ে ইংরেজি সাহিত্য, ইংরেজি ভাষা শিক্ষণ, ভাষাবিজ্ঞান, কালচারাল স্টাডিজ এবং অনুবাদ তত্ত্বে মাস্টার্স, এমফিল ও পিএইচডির সুবর্ণ সুযোগ রয়েছে। পোস্টকলোনিয়াল স্টাডিজ, নন্দনতত্ত্ব ও ভাষাতাত্ত্বিক গবেষণায় আন্তর্জাতিক মানের কাজ করার ক্ষেত্র এখানে সব সময় উন্মুক্ত থাকে। এ বিষয়ে পড়ে আন্তর্জাতিক কূটনীতি, বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ইংরেজি মাধ্যম ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং অনুবাদক হিসেবে কাজের বাজার সব সময় জমজমাট।
বিসিএস পরীক্ষায় ইংরেজি বিষয়ের শিক্ষার্থীরা প্রশ্ন বিশ্লেষণ ও লিখন দক্ষতায় বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বিশ্বজুড়ে ইংরেজি সাহিত্য ও ভাষাবিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য কমনওয়েলথ স্কলারশিপ, ইরাসমাস মুন্ডুস, ফুলব্রাইটসহ মর্যাদাপূর্ণ সব স্কলারশিপের দরজা খোলা থাকে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়ে ফান্ডিং পাওয়া তুলনামূলক সহজ।
ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থীআরবি বিভাগ
আরবি ভাষা ও সাহিত্য বিভাগ মধ্যপ্রাচ্য ও ইসলামি বিশ্বের সঙ্গে যোগাযোগের সেতু হিসেবে কাজ করে। এখানে ক্ল্যাসিক্যাল ও আধুনিক আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ, আল-কুরআন ও হাদিসের সাহিত্যিক মূল্যায়ন, ইসলামিক ইতিহাস, মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সমাজ এবং আরবি থেকে বাংলা/ইংরেজিতে অনুবাদ কৌশল পড়ানো হয়। আরবি ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজ, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং মধ্যপ্রাচ্য অধ্যয়নে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের ইতিহাস, সুফি সাহিত্য এবং ইসলামি দর্শনের ওপর গবেষণার ব্যাপক পরিসর রয়েছে। এ বিষয়ে পড়ে কূটনৈতিক মিশন, দূতাবাস, ইসলামিক ফাউন্ডেশন, আন্তর্জাতিক সংস্থায় অনুবাদক ও দোভাষী, ব্যাংকিং খাতের শরিয়াহ বোর্ড, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে (বিসিএস) আরবি বিষয়ের গ্র্যাজুয়েটদের বিশেষ কদর রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক বাণিজ্য ও আন্তর্জাতিক যোগাযোগেও এদের চাহিদা বাড়ছে। সৌদি আরব (যেমন কিং সৌদ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা), মিসর (আল-আজহার বিশ্ববিদ্যালয়), কাতার ও মালয়েশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণ বৃত্তিসহ উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়া যায়।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগটি আমাদের হাজার বছরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এখানে ক্ল্যাসিক্যাল ও আধুনিক ফারসি কবিতা (হাফিজ, রুমি, ওমর খৈয়াম), ফারসি গদ্য, ইরান ও উপমহাদেশের সুফি সাহিত্য, ফারসি ব্যাকরণ এবং বাংলা ও ফারসি ভাষার পারস্পরিক ভাষাতাত্ত্বিক সম্পর্ক পড়ানো হয়। ফারসি সাহিত্য, পারস্য ইতিহাস, মধ্য এশীয় সংস্কৃতি এবং তুলনামূলক সাহিত্যতত্ত্বে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। এখানে পড়ে দূতাবাস, ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও আর্কাইভ বিভাগ, অনুবাদক, শিক্ষকতা এবং জাদুঘর ও গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ রয়েছে। বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরিতেও এই বিষয়ের শিক্ষার্থীরা সফলতার সঙ্গে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের বিষয় নিয়ে কেন পড়বেনউর্দু বিভাগ
এই বিভাগে উর্দু কবিতা, গজল, দাস্তান, আধুনিক উর্দু কথাসাহিত্য, উর্দু ব্যাকরণ এবং ভারতীয় উপমহাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের ওপর বিস্তারিত পাঠদান করা হয়। এখানে পড়ে কূটনৈতিক সম্পর্ক, অনুবাদ ও দোভাষী পেশা, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরির সুযোগ আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার স্কলারশিপ পাওয়া যায়।
সংস্কৃত বিভাগ
সংস্কৃত ভাষা ও সাহিত্য প্রাচীন জ্ঞান, দর্শন ও সংস্কৃতির মূল উৎস। এখানে পড়ে সংস্কৃত ভাষা, প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি, দর্শন এবং প্রত্নতত্ত্বে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, জাদুঘর, প্রাচীন গ্রন্থ ও ইতিহাস গবেষণাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে গবেষক ও কর্মকর্তা হিসেবে কাজের সুযোগ রয়েছে।
ঢাবি আইবিএতে বিবিএ ভর্তি পরীক্ষা, জেনে নিন সব তথ্যপালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ
পালি ভাষা ও বৌদ্ধ অধ্যয়ন বিভাগে পালি ভাষা, ত্রিপিটক সাহিত্য, বৌদ্ধ দর্শন, নীতিশাস্ত্র, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতির ওপর পাঠদান করা হয়। এখানে পড়ে জাদুঘর, প্রত্নতত্ত্ব বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক বৌদ্ধ সাংস্কৃতিক সংস্থা এবং গবেষণাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার, জাপান, কোরিয়া এবং পশ্চিমা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ দর্শন ও পালি ভাষা গবেষণার জন্য প্রচুর স্কলারশিপ পাওয়া যায়।
ইতিহাস বিভাগ
ইতিহাস বিভাগ মানবসভ্যতার উত্থান-পতন, রাজনৈতিক বিপ্লব, অর্থনৈতিক পরিবর্তন এবং সামাজিক বিবর্তনের ধারাবাহিক ইতিহাস নিয়ে আলোচনা করে। এখানে পড়ে ইতিহাস, লোক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস এবং জেন্ডার ইতিহাসে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। নথিপত্র বিশ্লেষণ ও ঐতিহাসিক সত্য উদ্ঘাটনে গবেষণার পরিধি অত্যন্ত বিস্তৃত। বিসিএস পরীক্ষায় (প্রশাসন, পররাষ্ট্র ও পুলিশ ক্যাডার) ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সাফল্যের হার ঐতিহ্যগতভাবে অত্যন্ত বেশি। এ ছাড়া আর্কাইভ, জাদুঘর, সাংবাদিকতা, গবেষণাপ্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন এবং শিক্ষকতায় ব্যাপক চাহিদা রয়েছে।
দর্শন বিভাগ
এ বিভাগে প্রাচীন ও আধুনিক পশ্চিমা দর্শন, ইসলামি দর্শন, ভারতীয় দর্শন, নীতিশাস্ত্র, যুক্তিবিদ্যা, রাজনৈতিক দর্শন এবং জ্ঞানতত্ত্ব পড়ানো হয়। এ বিষয়ে পড়ে বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, আইন পেশার প্রাক্–প্রস্তুতি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য দর্শন অত্যন্ত উপযোগী। বিসিএস পরীক্ষাতেও এই বিষয়ের শিক্ষার্থীরা বেশ দারুণ ফলাফল করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, উর্দু ও সংস্কৃত বিষয়ে শিক্ষার সুযোগ। অন্যদিকে, আইইআর বিভাগ শিক্ষা গবেষণা ও বিশেষ শিক্ষায় উচ্চতর গবেষণার সুযোগ দেয়, যা বিনিময়ে বিসিএস (সাধারণ শিক্ষা ক্যাডার), ইউনেসকো, ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সম্ভাবনা তৈরি করে।ইসলামিক স্টাডিজ বিভাগ
পরিচিতি ও পঠিত বিষয়: ইসলামিক স্টাডিজ বিভাগে পবিত্র আল-কুরআন, আল-হাদিস, ইসলামিক ফিকহ ও শরিয়াহ, ইসলামিক ইতিহাস ও সভ্যতা, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং সমসাময়িক মুসলিম বিশ্বের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু পড়ানো হয়। এ বিষয়ে পড়ে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টর, শরিয়াহ কাউন্সিল, ইসলামিক ফাউন্ডেশন, সরকারি চাকরি (বিসিএস), কূটনৈতিক মিশন এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় ব্যাপক কর্মসংস্থান রয়েছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রাক্-ইসলামি আরব সমাজ, মহানবী (সা.)-এর জীবন ও রাষ্ট্রব্যবস্থা, মুসলিম শাসন ও সংস্কৃতির রাজনৈতিক ও সামাজিক ইতিহাস পড়ানো হয়। এই বিষয়ে পড়ে বিসিএস ক্যাডার সার্ভিসসহ প্রত্নতত্ত্ব বিভাগ, জাদুঘর, আর্কাইভ, সরকারি-বেসরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ রয়েছে।
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে আধুনিক তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল লাইব্রেরি, নলেজ ম্যানেজমেন্ট, ডেটাবেজ ডিজাইন, তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার, এবং আর্কাইভাল সায়েন্স পড়ানো হয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, জাতীয় লাইব্রেরি, ব্যাংক, বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানের ইনফরমেশন সেল, ডাটা সেন্টার এবং তথ্যপ্রযুক্তি খাতে ডেটা ম্যানেজার হিসেবে কাজের ব্যাপক চাহিদা রয়েছে।
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেনথিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে নাটকের ইতিহাস, নাট্যতত্ত্ব, অভিনয় শিল্প, মঞ্চ নির্দেশনা, নাট্যরচনা, আলোক ও শব্দ পরিকল্পনা, এবং লোকনাট্য ও পারফরম্যান্স আর্ট নিয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা দেওয়া হয়। এ বিষয়ে পড়ে টেলিভিশন, চলচ্চিত্র ও মিডিয়া ইন্ডাস্ট্রি, নাট্যদল, কালচারাল অর্গানাইজেশন, সরকারি সংস্কৃতি মন্ত্রণালয়, এবং বিজ্ঞাপন সংস্থায় পরিচালক, অভিনেতা, নাট্যকার ও মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়া সম্ভব।
ভাষাবিজ্ঞান বিভাগ
ভাষাবিজ্ঞান বিভাগে ভাষার বৈজ্ঞানিক গঠন, উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করে। ধ্বনিবিজ্ঞান, রূপমূলতত্ত্ব, বাক্যতত্ত্ব, সমাজ-ভাষাবিজ্ঞান, স্নায়ু-ভাষাবিজ্ঞান পড়ানো হয়। এ বিষয়ে পড়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও এআই কোম্পানি, সফটওয়্যার ফার্ম, বহুভাষিক অনুবাদ প্রতিষ্ঠান, গণমাধ্যম, এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে লিঙ্গুইস্ট বা গবেষক হিসেবে কাজের দারুণ সুযোগ রয়েছে।
সংগীত বিভাগ
সংগীত বিভাগে উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, আধুনিক গান, সংগীতের ইতিহাস, নান্দনিকতা এবং স্বরলিপি লিপিবিদ্যা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয়ভাবে শেখানো হয়। এ বিষয়ে পড়ে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, চলচ্চিত্র শিল্প, সাংস্কৃতিক সংগঠন, এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সংগীত শিক্ষক হিসেবে ক্যারিয়ার গড়া যায়।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগে পৃথিবীর প্রধান প্রধান ধর্মসমূহ (যেমন হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম, ইসলাম, খ্রিষ্টধর্ম, ইহুদি ধর্ম ও অন্যান্য আদি ধর্ম) এবং তাদের দর্শন, আচার-অনুষ্ঠান, নৈতিকতা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ে পড়ানো হয়।
এ বিষয়ে পড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কূটনীতি, গবেষণাপ্রতিষ্ঠান এবং এনজিওতে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজের সুযোগ রয়েছে।
নৃত্যকলা বিভাগ
নৃত্যকলা বিভাগে ধ্রুপদি নৃত্য (যেমন ভরতনাট্যম, কত্থক, ওডিশি), লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, নাট্যনৃত্য, নৃত্যনাট্য এবং নৃত্যের ইতিহাস নিয়ে পড়ানো হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মঞ্চ প্রযোজনা এবং নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষক ও নির্দেশক হিসেবে কাজের সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি নিয়োগ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে।
অর্থনীতি বিভাগ
অর্থনীতি বিভাগে মাইক্রো ইকোনমিকস, ম্যাক্রো ইকোনমিকস, ইকোনমেট্রিক, আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন অর্থনীতি, পাবলিক ফাইন্যান্স এবং আর্থিক বাজারের কার্যপ্রণালি গাণিতিক ও বিশ্লেষণাত্মক উপায়ে পড়ানো হয়। এ বিষয়ে পড়ে অর্থনীতি, ফিন্যান্সিয়াল ইকোনমিকস, ডেটা সায়েন্স এবং ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। পলিসি মেকিং এবং দারিদ্র্য বিমোচন নিয়ে গবেষণার ব্যাপক ক্ষেত্র রয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংক, বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএনডিপি, পরিকল্পনা কমিশন, বিসিএস (প্রশাসন, কাস্টমস ও ইকোনমিক ক্যাডার), বহুজাতিক কোম্পানি এবং গবেষণাপ্রতিষ্ঠানে অর্থনীতিবিদদের কদর রয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানিরাষ্ট্রবিজ্ঞান বিভাগ
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাজনৈতিক তত্ত্ব, তুলনামূলক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, বাংলাদেশের রাজনীতি ও সংবিধান, স্থানীয় সরকার এবং রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে পড়ানো হয়। বিসিএস (প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডার) পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের বেশ ভালো সাফল্য দেখা যায়। এ ছাড়া সাংবাদিকতা, থিঙ্কট্যাংক, মানবাধিকার সংস্থা, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় এই বিষয়ের গ্র্যাজুয়েটরা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিশ্ব রাজনীতি, ভূরাজনীতি, বৈদেশিক নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংস্থা, কূটনীতি, বিশ্ব অর্থনীতি নিয়ে পড়ানো হয়। এ বিষয়ে পড়ে আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু কূটনীতি, শান্তি রক্ষা, ভূ-অর্থনীতি এবং বৈদেশিক সম্পর্ক বিশ্লেষণে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে পড়ে পররাষ্ট্র ক্যাডার, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, আন্তর্জাতিক এনজিও, গ্লোবাল মিডিয়া এবং গবেষণাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক ও সরাসরি চাহিদা রয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগ
পরিচিতি ও পঠিত বিষয়: সমাজবিজ্ঞান বিভাগ সমাজের কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক পরিবর্তন, অপরাধ, গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান, এবং সমাজতাত্ত্বিক গবেষণা পদ্ধতি নিয়ে আলোচনা করে। বিভিন্ন সরকারি চাকরি, এনজিও সেক্টর, সামাজিক গবেষণাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এবং করপোরেট সেক্টরে সমাজবিজ্ঞানে পড়ে চাকরির সুযোগ আছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা, সংবাদ সংগ্রহ ও সম্পাদনা, গণমাধ্যম আইন, গণমাধ্যম তত্ত্ব ও গবেষণা নিয়ে পড়ানো হয়। মিডিয়া স্টাডিজ, জার্নালিজম, ডিজিটাল মিডিয়া, এবং প্রোপাগান্ডা ও মিসইনফরমেশন নিয়ে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম (পত্রিকা, টিভি চ্যানেল, নিউজ পোর্টাল), বার্তা সংস্থা, বিজ্ঞাপন সংস্থা, পিআর ফার্ম এবং সরকারি তথ্য অধিদপ্তরে সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হিসেবে শীর্ষস্থানীয় ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।
লোকপ্রশাসন বিভাগ
লোকপ্রশাসন বিভাগে সরকারি প্রশাসন পরিচালনা, পাবলিক পলিসি অ্যানালাইসিস, এবং স্থানীয় সরকার ব্যবস্থা তাত্ত্বিক ও প্রায়োগিক উভয়ভাবে পড়ানো হয়। এ বিষয়ে পড়ে বিসিএস (প্রশাসন ও অন্যান্য ক্যাডার) পরীক্ষাসহ বিভিন্ন সরকারি সংস্থা, এনজিও, এবং করপোরেট সেক্টরের এইচআর ডিপার্টমেন্টে এ বিষয়ের গ্র্যাজুয়েটদের চাহিদা রয়েছে।
নৃবিজ্ঞান বিভাগ
নৃবিজ্ঞানে বিবর্তন, নৃতাত্ত্বিক গবেষণা পদ্ধতি, সংস্কৃতি ও সমাজ নিয়ে পড়ানো হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, গবেষণাপ্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা, এবং এনজিও সেক্টরে গবেষক ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজের দারুণ সুযোগ রয়েছে। বিসিএস পরীক্ষাতেও অংশগ্রহণের সুযোগ আছে।
পপুলেশন সায়েন্সেস বিভাগ
পপুলেশন সায়েন্সেস বিভাগে জনসংখ্যার গতিপ্রকৃতি (জন্মহার, মৃত্যুহার, মাইগ্রেশন), জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, বয়স্ক জনসংখ্যা ব্যবস্থাপনা এবং জনমিতিক বিশ্লেষণ ও পলিসি নিয়ে পড়াশোনা করানো হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এবং দেশি-বিদেশি গবেষণাপ্রতিষ্ঠানে ডেটা অ্যানালিস্ট ও ডেমোগ্রাফার হিসেবে চাকরির প্রচুর সুযোগ রয়েছে।
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে যুদ্ধ ও সংঘাতের কারণ, শান্তি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ ও নিরাপত্তা নিয়ে তাত্ত্বিক ও মাঠপর্যায়ের শিক্ষা দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কূটনৈতিক মিশন, থিঙ্কট্যাংক এবং গবেষণাপ্রতিষ্ঠানে কনফ্লিক্ট অ্যানালিস্ট ও পিস বিল্ডার হিসেবে কাজের সুযোগ রয়েছে।
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ
উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে লিঙ্গবৈষম্য, নারী ইতিহাস, জেন্ডার ও উন্নয়ন, নারীবাদী তত্ত্ব, আইন ও মানবাধিকার, এবং সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে পঠন-পাঠন করা হয়। বিভিন্ন সরকারি দপ্তর, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, এনজিও, এবং মানবাধিকার সংস্থায় উচ্চপদে কাজের সুযোগ রয়েছে।
উন্নয়ন অধ্যয়ন বিভাগ
উন্নয়ন অধ্যয়ন বা ডেভেলপমেন্ট বিভাগে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, বিশ্বায়ন, পরিবেশ ও উন্নয়ন নিয়ে পড়ানো হয়। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আন্তর্জাতিক এনজিও, সরকারি পরিকল্পনা কমিশন, এবং গবেষণাপ্রতিষ্ঠানে (যেমন সিপিডি) গবেষক ও প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে।
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ
টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে গণমাধ্যম, চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য রচনা, সিনেমাটোগ্রাফি, এডিটিং, এবং ভিজ্যুয়াল কালচার ও ফটোগ্রাফির তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। টেলিভিশন চ্যানেল, চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, ওটিটি প্ল্যাটফর্ম, বিজ্ঞাপন সংস্থা, এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক হিসেবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে।
ক্রিমিনোলজি বিভাগ
ক্রিমিনোলজি (অপরাধবিজ্ঞান) বিভাগে অপরাধের কারণ, অপরাধী মনস্তত্ত্ব, অপরাধ প্রতিরোধ কৌশল, বিচার প্রশাসন, ফরেনসিক সায়েন্স, এবং পুলিশিং ও সংশোধনাগার ব্যবস্থাপনা পড়ানো হয়। বাংলাদেশ পুলিশ, র্যাব, দুর্নীতি দমন কমিশন (দুদক), কারাগার প্রশাসন, মানবাধিকার সংস্থা, এবং গবেষণাপ্রতিষ্ঠানে ক্রিমিনোলজিস্ট ও গবেষক হিসেবে কাজের দারুণ সুযোগ রয়েছে।
কমিউনিকেশন ডিজঅর্ডারস (যোগাযোগ বৈকল্য) বিভাগ
কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে বাক্, শ্রবণ ও ভাষাবৈকল্য (যেমন তোতলামি, স্বরভঙ্গ, অটিজমজনিত যোগাযোগ সমস্যা) নির্ণয় এবং স্পিচ-ল্যাঙ্গুয়েজ থেরাপি ও অডিওলজির ওপর চিকিৎসাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বিত পাঠদান করা হয়। বিশেষায়িত হাসপাতাল, থেরাপি সেন্টার, অটিজম স্কুল, পুনর্বাসন কেন্দ্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানে স্পিচ থেরাপিস্ট ও অডিওলজিস্ট হিসেবে চাকরির ব্যাপক চাহিদা রয়েছে।
প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ
রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে মুদ্রণ প্রযুক্তি, প্রকাশনা ব্যবস্থাপনা, গ্রাফিক ডিজাইন, প্রুফরিডিং, বুক ডিজাইনিং এবং ডিজিটাল পাবলিশিংয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। সরকারি-বেসরকারি প্রকাশনা সংস্থা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, প্রিন্টিং প্রেস, পত্রিকা এবং ডিজাইন ফার্মে প্রোডাকশন ম্যানেজার ও পাবলিশিং এক্সিকিউটিভ হিসেবে কাজের সুযোগ রয়েছে।
জাপানিজ স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ বিভাগে জাপানের ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, জাপান-বাংলাদেশ সম্পর্ক, এবং জাপানি ভাষা ও করপোরেট সংস্কৃতি গভীরভাবে পড়ানো হয়। বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাস, জাইকা, বহুজাতিক জাপানি কোম্পানি, এবং যৌথ উদ্যোগের প্রতিষ্ঠানে দোভাষী ও ব্যবস্থাপক হিসেবে কাজের দারুণ সুযোগ রয়েছে।
আইন অনুষদ
আইন অনুষদে সাংবিধানিক আইন, আন্তর্জাতিক আইন, অপরাধ আইন, চুক্তি আইন, কোম্পানি আইন, এবং দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি পড়ানো হয়। এটি শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষমতা তৈরি করে। এলএলএম, আন্তর্জাতিক মানবাধিকার আইন, পরিবেশ আইন, এবং করপোরেট আইনে উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ রয়েছে। আইন প্রণয়ন ও বিচার বিভাগীয় সংস্কারে গবেষণার পরিধি বিস্তৃত। এ বিষয়ে পড়ে জুডিসিয়াল সার্ভিস, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে প্র্যাকটিস, বাংলাদেশ ব্যাংক, করপোরেট হাউসে লিগ্যাল কনসালট্যান্ট, এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় লিগ্যাল এক্সিকিউটিভ হিসেবে ক্যারিয়ার গড়ার সর্বোচ্চ সুযোগ রয়েছে।
সমাজকল্যাণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে সামাজিক সমস্যা ও সমাধান, সমাজকর্ম পদ্ধতি, সমাজকল্যাণ প্রশাসন, এবং সমাজ গবেষণা পদ্ধতি পড়ানো হয়। সোশ্যাল ওয়ার্ক, পাবলিক হেলথ, এবং সোশ্যাল পলিসিতে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। সামাজিক নিরাপত্তাবেষ্টনী ও দারিদ্র্য বিমোচনে গবেষণার ক্ষেত্র ব্যাপক। সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ব্যাংক, এনজিও সেক্টর, এবং আন্তর্জাতিক সংস্থায় সোশ্যাল ওয়ার্কার ও প্রজেক্ট অফিসার হিসেবে কাজের সুযোগ রয়েছে। বিসিএস দেওয়ার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স ও পিএইচডির জন্য ফুলফান্ডেড স্কলারশিপের সুযোগ থাকে।
স্বাস্থ্য অর্থনীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে স্বাস্থ্য খাতের অর্থায়ন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিমা, ফার্মাসিউটিক্যাল ইকোনমিকস, এবং স্বাস্থ্যনীতি প্রণয়ন ও মূল্যায়ন পড়ানো হয়। হেলথ ইকোনমিকস, পাবলিক হেলথ পলিসি, এবং হেলথ ফাইন্যান্সিংয়ে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এর গবেষণা অত্যন্ত যুগোপযোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ব্যাংক, ওষুধশিল্প, এবং স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতিবিদ ও পলিসি অ্যানালিস্ট হিসেবে উচ্চ বেতনে চাকরির সুযোগ রয়েছে।
আইইআর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ভাষা শিক্ষা বিভাগ, সামাজিক বিজ্ঞান শিক্ষা বিভাগ, বিশেষ শিক্ষা বিভাগ রয়েছে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আধুনিক শিক্ষা দর্শন, শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাপ্রযুক্তি, এবং নির্দিষ্ট বিষয়ভিত্তিক (ভাষা ও সামাজিক বিজ্ঞান) শিক্ষণ পদ্ধতি পড়ানো হয়। বিশেষ শিক্ষায় অটিজম ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের কৌশল শেখানো হয়। এ ইনস্টিটিউটে পড়ে এডুকেশনাল লিডারশিপ, কারিকুলাম স্টাডিজ, এবং স্পেশাল এডুকেশনে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ রয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা ক্যাডার), শিক্ষক প্রশিক্ষণ কলেজ, এনসিটিবি, ইউনেসকো, ইউনিসেফ এবং শিক্ষাবিষয়ক প্রকল্পে শিক্ষাবিশেষজ্ঞ ও গবেষক হিসেবে কাজের সুযোগ রয়েছে। কমনওয়েলথ ও ফুলব্রাইট স্কলারশিপের মাধ্যমে শিক্ষাবিজ্ঞানে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ রয়েছে।
ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন অভিযোজন, জরুরি সাড়া দান ব্যবস্থাপনা, এবং মানবসৃষ্ট দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্স, এবং হিউম্যানিটারিয়ান লজিস্টিকসে উচ্চতর গবেষণার সুযোগ রয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউএনডিপি, এবং আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থায় প্রোগ্রাম ম্যানেজার ও ডিজাস্টার এক্সিকিউটিভ হিসেবে কাজের সুযোগ রয়েছে।
আধুনিক ভাষা ইনস্টিটিউটে পড়াশোনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি, ফরাসি, চীনা, এবং জাপানি ভাষা ও সংস্কৃতির ওপর চার মেয়াদি সম্মান কোর্স পড়ানো হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষ বহুভাষিক হয়ে ওঠেন। এসব বিভাগে পড়ে ফলিত ভাষাবিজ্ঞান, অনুবাদ বিদ্যা, তুলনামূলক সাহিত্য এবং কালচারাল স্টাডিজে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এসব বিষয়ে পড়ে দূতাবাস, আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, কূটনীতি, অনুবাদ ও দোভাষী পেশা, বহুজাতিক করপোরেশন এবং ট্যুরিজম সেক্টরে বহুভাষিক দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েটদের চাকরির বাজার সব সময় সরগরম থাকে। সংশ্লিষ্ট দেশগুলোর (ফ্রান্স, চীন, জাপান) সরকারি ও প্রাতিষ্ঠানিক স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ রয়েছে।

Source - www.prothomalo.com ↗