Bangladesh · 2026-11-16 11:42:29

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলায় তিনটি মাইক্রোবাসে করে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক ফাঁকা গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে সদরের দত্তপাড়া এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মাইক্রোবাসে করে ২০ থেকে ২৫ জন ব্যক্তি এসে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এরপর মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রায় শতাধিক ফাঁকা গুলি ছোড়েন তারা। এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়।

কিছুক্ষণ পর আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মাইক্রোবাসে করে বনপাড়ার দিকে চলে যান তারা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Source - www.bd24live.com ↗