ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি। সপ্তাহান্তে তিনি ইউক্রেনে আকস্মিক সফরে যান এবং সেখানে তিনি আহত সেনাসদস্য ও যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসাকর্মীদের সঙ্গে দেখা করেন। তাঁদের তিনি বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন।’
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটি দেশটিতে প্রিন্স হ্যারির চতুর্থ সফর। এ সময় আহত সেনাসদস্যদের তিনি বলেন, ‘বিশ্ব ইউক্রেনের পাশে থাকবে।’ দীর্ঘদিন ধরে চলা এ যুদ্ধের অবসান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নিরাপত্তার কারণে এ সফরের বিষয়টি গোপন রাখা হয়েছিল। প্রিন্স হ্যারি গত শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
সেখানে আহত সেনাসদস্যদের পুনর্বাসনে বিশেষায়িত ক্লিনিক ‘সুপারহিউম্যানস’ আয়োজিত চিকিৎসাকর্মীদের এক সম্মেলনে মঞ্চে বক্তব্য দেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।
গোপনে ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি
প্রিন্স হ্যারি সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন। এরপর সফল হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবেন।’
ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং ইনভিকটাস গেমসের প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি আগামী বছর যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠেয় এই ক্রীড়া প্রতিযোগিতায় ইউক্রেনের হয়ে অংশ নিতে আগ্রহী অ্যাথলেটদের সঙ্গেও দেখা করেন।
প্রিন্স হ্যারি গত শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।ইনভিকটাস গেমস হলো যুদ্ধাহত ও অসুস্থ সামরিক সদস্য এবং সাবেক সেনাসদস্যদের জন্য আয়োজিত একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
২০১৪ সালে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এই প্রতিযোগিতা চালু করেন। এতে বিভিন্ন দেশের সেনাসদস্যরা হুইলচেয়ার রাগবি, সাঁতার, অ্যাথলেটিকসসহ নানা খেলায় অংশ নেন।
‘ইনভিকটাস’ একটি লাতিন শব্দ। এর অর্থ ‘অপরাজিত’।
ইউক্রেন সফরে গেলেন প্রিন্স হ্যারিপ্রিন্স হ্যারিযুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে, আমরা আপনাদের ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত থাকব।আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠেয় ইনভিকটাস গেমসে ইউক্রেন তাদের ইতিহাসের সবচেয়ে বড় দল (৬০ জন প্রতিযোগী) পাঠানোর পরিকল্পনা করছে।
প্রিন্স হ্যারি বলেন, একদিন ইউক্রেনেও ইনভিকটাস গেমস আয়োজন করা হতে পারে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে, আমরা আপনাদের ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত থাকব।’
লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ৪২ বছর বয়সী প্রিন্স হ্যারির পরনে ছিল গাঢ় রঙের হুডযুক্ত পাফার জ্যাকেট ও বাদামি বুট।
রাজপরিবার ছাড়ার ৬ বছর পর যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি ও মেগান

Source - www.prothomalo.com ↗