যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন তৃতীয় দিনের মতো গতকাল রোববারও অব্যাহত ছিল। এদিন ১০ হাজারের বেশি উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফির প্রত্যাশা, স্থানীয় সময় সোমবারের (আজ) মধ্যে অচলাবস্থা স্বাভাবিক হয়ে আসতে পারে।
উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, গতকাল রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৩০০টিরও বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে প্রায় ৭ হাজার ৭০০টি উড়োজাহাজের চলাচল।
যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছেওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত শনিবার ৬ হাজার ৪০০টিরও বেশি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছিল। বিলম্বিত হয়েছিল ৮ হাজারের বেশি উড়োজাহাজের চলাচল।
সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’–এ অংশ নিয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো তথ্যপ্রমাণ মেলেনি। ঘটনার প্রকৃত কারণ জানা যাচ্ছে না। অচলাবস্থা স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে পারে সোমবার নাগাদ।
যুক্তরাষ্ট্রে গতকাল ১০ হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে, কবে কাটবে অচলাবস্থা

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ (এফএএ) যাত্রীদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান শন ডাফি।
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ জানালেন পরিবহনমন্ত্রীউড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জেটব্লু জানায়, গতকাল রোববার তাদের ২৮ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছে। আর আমেরিকান এয়ারলাইনস তাদের ১৭ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিল করার কথা জানিয়েছে।
রোববার ইউনাইটেড এয়ারলাইনস ৩ শতাংশ এবং ডেল্টা তাদের ৫ শতাংশ উড়োজাহাজের চলাচল বাতিলের খবর দিয়েছে।
উড়োজাহাজ চলাচল বন্ধের পর ইলিনয়ের শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। ১৩ নভেম্বর ২০২৬এফএএ গত শুক্রবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রজুড়ে বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজের উড্ডয়ন বাতিলের ঘোষণা দেয়। সাময়িক এ অচলাবস্থা চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আল–কায়েদার সন্ত্রাসী হামলার পর এটাই দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকার ঘটনা।
শুক্রবারের সেই শিডিউল বিপর্যয়ের চাপ এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি মার্কিন এয়ারলাইনগুলো। এসব প্রতিষ্ঠান স্বাভাবিক সূচিতে ফেরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেইপরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো তামার তার বদলে উচ্চগতির ফাইবার কেব্ল বসানোর রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ ও রাডার সংকেতে ‘সমস্যা’ দেখা দেয়। এর পরপর শুক্রবার উড্ডয়ন স্থগিত ঘোষণা করা হয়।
সাংবাদিকদের শন ডাফি বলেন, ‘ঠিকাদারের ভুল বা কোনো ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের কারণে আমাদের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার রাউটারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। তবে অচলাবস্থার পেছনে প্রকৃত কারণ এখনো জানাতে পারেনি এফএএ।’
তদন্তের বিষয়ে জানেন এমন দুজন ব্যক্তি জানান, রাউটার বসানোর কাজটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল। তাঁদের একজন জানান, এফএএ-এর যোগাযোগব্যবস্থায় সমস্যাগুলো দেখা দেয় রাউটার পরিবর্তনের কাজ ‘সফলভাবে’ শেষ হওয়ার পরে। ওই সময় একজন সরকারি কর্মী পুরো বিষয়টি তদারকি করছিলেন।
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণাতাঁরা আরও জানান, এ প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিস্তারিত কার্যপদ্ধতি এফএএ-এর কাছে জমা দেওয়া হয়েছে।
শন ডাফি আরও বলেন, সমস্যা দেখা দেওয়া রাউটারগুলো ২০০১ সালে কেনা হয়েছিল। ২০০৬ সালের মধ্যে সেগুলো সেকেলে হয়ে যায়।
সাম্প্রতিক অচলাবন্থার পরপর শন ডাফি এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আধুনিকায়নের জন্য ৫ হাজার কোটি ডলার বরাদ্দের দাবি জানান। এর আগে তিনি ৩ হাজার কোটি ডলারের অনুরোধ জানিয়েছিলেন। অথচ মার্কিন কংগ্রেস গত বছর এ খাতে মাত্র ১ হাজার ২৫০ কোটি ডলারের বরাদ্দ অনুমোদন করেছে।
পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন

Source - www.prothomalo.com ↗