নীলফামারীর কিশোরগঞ্জে সরকারীভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ৫ মন্দিরের পুরোহিতগণের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, থানার এস আই নাছরুল ইসলাম প্রমুখ।
এছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতগণ বক্তব্য রাখেন।
সম্মানীর আওতায় আসা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতগণের সাথে মতবিনিময়

এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হান ইসলাম। সভায় সরকারিভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫ টি মসজিদের ৪০৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ৫ টি মন্দিরের ১০ জন পুরোহিত অংশগ্ৰহণ করেন। সভায় সামাজিক সকল ব্যাধিমুক্তকরণে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতগণকে এগিয়ে আসার আহবান জানানো হয়। বক্তারা বলেন, আপনাদের নেতৃত্বে মানবিক কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত হবে।
Source - www.bd24live.com ↗