Bangladesh · 2026-11-16 14:25:59

মনোক্রোম লুকে আধুনিক আভিজাত্য ছড়ালেন নুসরাত ফারিয়া

মনোক্রোম লুকে আধুনিক আভিজাত্য ছড়ালেন নুসরাত ফারিয়া
আড়ম্বর ছাড়াও যে রং, নকশা ও অনুষঙ্গের সঠিক সমন্বয়ে আকর্ষণীয় হয়ে ওঠা যায়, নুসরাত ফারিয়ার সাজ যেন তারই উদাহরণ। সম্প্রতি রাজধানীর একটি ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানে স্নিগ্ধ অথচ আধুনিক সাজে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।
ফ্যাশনে চোখে পড়ার জন্য সব সময় জমকালো আয়োজনের প্রয়োজন হয় না। রং, নকশা আর অনুষঙ্গের পরিমিত সমন্বয়েই ফুটে উঠতে পারে আভিজাত্য। সম্প্রতি রাজধানীর একটি ক্যাফে উদ্বোধনী অনুষ্ঠানে এমনই এক স্নিগ্ধ অথচ মডার্ন লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
প্যাস্টেল নীল আউটফিট, ঝলমলে জুয়েলারি আর মিনিমাল গ্ল্যামারাস মেকআপে তাঁর পুরো সাজে ছিল আলাদা আবেদন।
অনুষ্ঠানের জন্য নুসরাত বেছে নিয়েছিলেন হালকা আকাশি নীল বা বেবি ব্লু রঙের একটি কো-অর্ড সেট।
ফুলহাতা আর আকর্ষণীয় কলারের টপটির নকশায় ছিল র‍্যাপ স্টাইলের ছোঁয়া। সামনের দিকে আড়াআড়ি ভাঁজ ও কোমরের কাছে হালকা কুঁচি পোশাকটিতে এনেছে বৈচিত্র্য।
এর সঙ্গে পরেছিলেন একই রঙের হাই-ওয়েস্টেড ওয়াইড লেগ ট্রাউজার। দুই পাশের বড় ফ্ল্যাপ পকেট ট্রাউজারটির নকশায় যোগ করেছে আলাদা মাত্রা।
একই রঙের টপ ও ট্রাউজারের এই সমন্বয়কে বলা হয় মনোক্রোম স্টাইলিং। এতে পুরো সাজে তৈরি হয়েছে পরিপাটি ও আধুনিক ছোঁয়া ।
পোশাকের হালকা রঙের বিপরীতে গয়নার ঝলমলে উপস্থিতি তৈরি করেছে দারুণ বৈপরীত্য। ‘ড্যাজল বাই সোনিয়া’র গয়নায় নুসরাতের সাজে যোগ হয়েছে বাড়তি আভিজাত্য।
গলায় পরেছিলেন টিয়ারড্রপ ও ফুলের নকশার সমন্বয়ে তৈরি ঝুলন্ত পাথর বসানো স্টেটমেন্ট নেকলেস। এর সঙ্গে ছিল মানানসই দুল। হাতে পরেছিলেন স্কয়ার ডায়ালের ঘড়ি, পাথর বসানো ব্রেসলেট ও আংটি। সব মিলিয়ে গয়নার বাছাইয়ে ছিল চাকচিক্য ও পরিমিতির ভারসাম্য।
মেকআপেও স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে গ্ল্যামারের মিশেল রেখেছিলেন নুসরাত। ডিইউই মেকআপ করেছেন সুন্দরী ।
গালে হালকা ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া। চোখে সূক্ষ্ম আইলাইনার ও ঘন পাপড়ির সাজ বাড়িয়েছে আকর্ষণ। ঠোঁটে ছিল ন্যুড গোলাপি লিপস্টিক। চুল একপাশে সিঁথি করে খোলা রেখেছিলেন তিনি।
সব মিলিয়ে মোনোক্রম আউটফিটের সঙ্গে , নজরকাড়া গয়না ও পরিমিত মেকআপে নুসরাত ফারিয়ার এই সাজ হয়ে উঠেছে আধুনিক ও রুচিশীল। আড়ম্বর এড়িয়ে কীভাবে রং ও অনুষঙ্গের সঠিক সমন্বয়ে আকর্ষণীয় হয়ে ওঠা যায়, তাঁর এই উপস্থিতি যেন তারই উদাহরণ।
ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗