ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় ভারতে মুসলিমদের মধ্যে নাগরিকত্ব হারানোর আতঙ্ক।
তালিকা থেকে নাম কেটে দেওয়ার পর আটকের অভিজ্ঞতা কেমন, তা বলেছেন মুসলিমরা।
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টিকে অভিবাসী বিতাড়নের সঙ্গে যুক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সাহিদা ফকির ও অন্যদের বিতাড়ন ও আটকের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করা হয়েছে।
পরিবারের জন্য সবজি কেনার উদ্দেশ্যে গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে বের হওয়ার সময় সাহিদা ফকির ছোট ছেলেকে বলেছিলেন, তিনি কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন।
তিন মাসের বেশি সময় পর জানা গেল, ৩৮ বছর বয়সী এই নারী এখন স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের একটি গ্রামে বসবাস করছেন।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা

সাহিদা ফকির বলেন, সাদাপোশাকের কর্মকর্তারা তাঁকে আটক করেন, তাঁর ফোন জব্দ করেন। ওই মুঠোফোনে তাঁর পরিচয়পত্রের কপি ছিল। শেষ পর্যন্ত তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেন সাদাপোশাকের কর্মকর্তারা।
আদালতের নথিপত্রে দেখা গেছে, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে বিভাগটি কোনো সাড়া দেয়নি।
বাংলাদেশের সাতক্ষীরায় থাকা সাহিদা ফকির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘পেছন থেকে কেউ একজন আমার হাত চেপে ধরে এবং গাড়িতে ওঠার নির্দেশ দেয়।’
বার্তা সংস্থা রয়টার্স এমন ১০টি পরিবারের সাক্ষাৎকার নিয়েছে, যাদের স্বজনদের ভারতের ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) সময় নাম বাদ দেওয়া হয়েছে। এরপর তাঁদের নাগরিকত্বের প্রশ্নে আটক, বিতাড়িত বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মুঠোফোনে স্বামীর সঙ্গে কথা বলছেন সাহিদা। ২ নভেম্বর ২০২৬, সাতক্ষীরাসাহিদা ফকিরও সেই ১০টি পরিবারের একজন। তাঁদের সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র বা পারিবারিক নথিপত্র ছিল এবং তাঁদের মা–বাবা, ভাইবোনসহ অন্য আত্মীয়র নাম ভোটার তালিকায় বহাল।
এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে, ভারতের নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়াটি কীভাবে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বিতাড়নের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। অথচ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অর্থ এই নয় যে কেউ বিদেশি নাগরিক।
ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সবচেয়ে বড় এই প্রক্রিয়ায় দেশব্যাপী ১৩ কোটি নাম তালিকা থেকে কাটা হয়েছে। তথ্যে দেখা যায়, তালিকা থেকে বাদ পড়ার এ ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা বৈষম্যমূলক নীতি এবং ক্রমবর্ধমান ভেদাভেদের শিকার হচ্ছেন।
এসআইআরের এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। অভিযোগ উঠেছিল, বিজেপি নিজেদের সুবিধামতো ভোটার তালিকা সাজাচ্ছে। তবে দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।
এসআইআর প্রক্রিয়া সবচেয়ে বেশি চালানো হয়েছে পশ্চিমবঙ্গে। চলতি বছরের শুরুর দিকে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম কাটা হয়। কলকাতাভিত্তিক ‘সবর ইনস্টিটিউট’-এর তথ্যমতে, এসআইআরের সময় বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই ছিলেন মুসলিম। অথচ রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ২৭ শতাংশ মুসলিম।
ওই নির্বাচনে বিজেপি জয়ী হয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতা দখল করে।
ইনস্টিটিউটটির প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ‘আমরা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জনগণের অসন্তোষের বিষয়টি অস্বীকার করতে পারি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।’
ভোটার তালিকা ও বিতাড়ন
৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার এক সমাবেশে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্টভাবে এই দুটি বিষয়কে একসূত্রে গাঁথেন।
শাহ বলেন, ‘বিজেপির সংকল্প হচ্ছে, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেব এবং এরপর একে একে তাঁদের খুঁজে বের করে দেশ থেকে তাড়িয়ে দেব।’
মূলত বাংলাভাষী মুসলিমদের ওপর চালানো ধরপাকড়ের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গে সাহিদার মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ৩ নভেম্বর ২০২৬, কলকাতাএই রাজ্যে নাগরিকত্ব এবং অভিবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের আঁকা সীমান্ত এই অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে। সেই অস্থিরতার সময় এবং পরে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পারাপার করেন। এর ফলে অনেক পরিবার ও সম্প্রদায় সীমান্তের দুই পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশন কোনো সাড়া দেয়নি।
আইনি লড়াই
সাহিদা ফকির বলেন, দিবাগত রাত একটার দিকে সীমান্তের অরক্ষিত ও কাঁটাতারবিহীন একটি অংশ দিয়ে তাঁকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। কাদামাটিমাখা অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাঁকে কাঁদতে দেখেন। পরে ওই ব্যক্তি তাঁকে আশ্রয় দেন।
মুম্বাই পুলিশ আদালতে দাবি করেছিল, ‘তাঁকে আসাম রাজ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।’
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো সাড়া দেয়নি।
মুম্বাইয়ের আদালতের নথিতে দেখা যায়, ভারতের কর্তৃপক্ষ কর্তৃক বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হওয়ার পর ওই অভিযানে বিতাড়িত ১৪৯ জনের মধ্যে সাহিদা ফকিরও ছিলেন।
সাহিদা ফকির বলেন, ‘আমি একমুহূর্তের জন্যও কল্পনা করিনি, তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শিকড় ভারতে।’
বর্তমানে সাহিদার স্বামী জুম্মন আদালতে মামলাটি লড়ছেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরুদ্ধে করা আরও লাখ লাখ মামলার ক্ষেত্রে যা ঘটছে, ঠিক তেমনি ভাগ্য ঝুলে আছে সাহিদার।
গত আগস্টে সুপ্রিম কোর্টে সাহিদার পরিবারের দায়ের করা এক আবেদনে যুক্তি দেওয়া হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না। কোনো ‘যাচাইহীন প্রশাসনিক দাবির’ ভিত্তিতে তাঁকে দেশ থেকে বের করে দেওয়া যায় না।
রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিপত্রে দেখা যায়, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরে সাহিদা ফকিরের মা–বাবা ও দাদা-দাদি নিবন্ধিত ভোটার ছিলেন। ২০০২-০৩ সালের ভোটার তালিকায়ও তাঁদের নাম ছিল। সর্বশেষ সংশোধনীতে কোনো অতিরিক্ত নথিপত্র জমা দেওয়া ছাড়াই তালিকায় টিকে থাকার এটাই অন্যতম একটি মানদণ্ড ছিল।
সাতক্ষীরায় বাংলাদেশি এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছেন সাহিদা। ২ নভেম্বর ২০২৬, সাতক্ষীরাবার্তা সংস্থা রয়টার্সের দেখা ভোটার আইডি কার্ড অনুযায়ী, সাহিদা ফকিরের নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে।
মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কলকাতা হাইকোর্টের কাছে দাবি করেছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা ফকির বাংলাদেশি একটি জন্মসনদ দেখিয়েছিলেন। ভারতীয় নাগরিকত্ব প্রমাণের মতো তিনি ‘বৈধ বা বিশ্বাসযোগ্য কোনো নথিপত্র’ দেখাতে ব্যর্থ হয়েছিলেন।
সাহিদা ফকির এই দাবি অস্বীকার করে বলেন, কর্তৃপক্ষ তাঁর মুঠোফোন জব্দ করেছিল। ফোনে সংরক্ষিত নথিপত্রের কপি দেখানোর কোনো সুযোগই তাঁকে দেওয়া হয়নি। ভারতীয় আইন অনুযায়ী, নাগরিকদের সব সময় সঙ্গে বৈধ পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।
‘তুমি একজন বাংলাদেশি’
কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি আবেদনে বাসনপত্রের ফেরিওয়ালা নাসিরুদ্দিন শেখ এবং আরও চারজন জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর তাঁদের আটক করা হয়।
নাসিরুদ্দিন শেখ বলেন, বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে এবং আরও ২২ জনকে আটক করে। সংশোধিত ভোটার তালিকায় নাম খুঁজে পেলে ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় শেখ এবং আরও তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়।
মুঠোফোনে ভিডিও কলে স্ত্রী সাহিদার সঙ্গে কথা বলছেন জুম্মন ফকির। এ সময় পাশে বসা ১২ বছর বয়সী ছেলে শামীম ফকির। ২ নভেম্বর ২০২৬, স্বরূপনগর, পশ্চিমবঙ্গনাসিরুদ্দিন শেখ বলেন, ‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, “ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি”।’
আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে নাসিরুদ্দিনকেও মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, তাঁদের আটককেন্দ্রে একটি বড় হলরুম ছিল। সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার বিছানা ছিল। ভেতরে আটকে রাখার আগে বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা এবং বায়োমেট্রিক নিবন্ধন করা হতো।
নাসিরুদ্দিন আরও বলেন, ‘এটি সব দিক থেকেই একটি কারাগার ছিল। আমরা বাইরে যেতে পারতাম না।’
পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের কাছে দাবি করেছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই।
তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি অস্থায়ী আটককেন্দ্রে রয়টার্সের প্রতিবেদকেরা ভেতরে কাপড় ঝুলতে এবং জানালা দিয়ে মানুষকে উঁকি দিতে দেখেছেন। কড়া নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরের ভেতর একটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের ঢেকে রাখা একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
চাচা আনোয়ার গাজী সাহিদার বাবা ও দাদার কবর দেখাচ্ছেন। ৩১ অক্টোবর ২০২৬, স্বরূপনগর, পশ্চিমবঙ্গওই আটককেন্দ্রের বিপরীত দিকে বসবাসকারী মৌসুমী রায় বলেন, দুই মাস আগে তিনি সেখানে মানুষকে নিয়ে আসতে এবং বাইরে তাঁদের পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেছেন।
মানবাধিকারকর্মী কিরীটি রায় বলেন, ‘ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা ঝুলে আছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। ট্রাইব্যুনালগুলোর কাজের গতি খুবই ধীর। যা ঘটছে তাতে আমরা পুরোপুরি হতাশ।’

Source - www.prothomalo.com ↗